Breaking News
Home / TRENDING (page 376)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

রাজভবনের সঙ্গে সংঘাত বজায় রাখতে চায় তৃণমূল, ইঙ্গিত পার্থর

নীল রায়।‌ রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে সংঘাত জিইয়ে রাখতে চায় রাজ্য সরকার। শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterji) হাসপাতালে দেখতে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে (Suranjan Das)। সেখানেই রাজ্যপাল সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘রাজ্যপাল রাজ্যের প্রশাসনিক প্রধান। আশা করি তিনি তাঁর পদের গরিমা রক্ষা করবেন।’’ …

আরও পড়ুন »

ছাদ থেকে ঝাঁপ দিয়ে গৃহবধূর মৃত্যু বেলেঘাটায়

সূর্য সরকার। বহুতল বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বেলেঘাটা অঞ্চলের রাজা রাজেন্দ্রলাল মিত্র রোডে। গৃহবধূর মৃত্যু আত্মহত্যার (Suicide) ঘটনা নাকি, খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে বেলেঘাটা (Beleghata) থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর রাত তিনটে নাগাদ রাজা রাজেন্দ্রলাল মিত্র রোডে চারতলা বাড়ির …

আরও পড়ুন »

মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভা সহ দেশের ৬৪টি উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন:   মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের আরও ৬৪টি উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। শনিবার মুখ্য নির্বাচন কমিশনের তরফে বলা হয়, মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের জন্য ২১ অক্টোবর থেকে গ্রহণ শুরু হবে। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। সব আসনে ভোটের ফলাফল ঘোষণা হবে …

আরও পড়ুন »

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

সূর্য সরকার। সংঘাতের আবহের মধ্যেই শনিবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur university) অসুস্থ উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ( Suranjan Das) ও সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ। রাজভবন ও হাসপাতল সূত্রে খবর, রাজ্যপাল হাসপাতালে …

আরও পড়ুন »

খুন হতে পারেন রাজীব কুমার, আশঙ্কা প্রকাশ সোমেনের

নীল রায়। “রাজীব কুমারকে হত্যা করা হতে পারে।” এমনই আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শনিবার এক লিখিত বার্তায় প্রকাশ করে এমনটাই জানালেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “২০১৩ সালে সারদা কেলেঙ্কারী প্রকাশ্যে আসলে তদানীন্তন বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিটের (Sepcial Investigating Team) প্রধান করা …

আরও পড়ুন »

ক্যান্সার আক্রান্ত মায়ের আর্জিতে হেনস্তাকারী ছাত্র দেবাঞ্জনকে ক্ষমা করলেন বাবুল

জয় ঘোষ হেনস্থা, মারধর, গালিগালাজে অভিযুক্ত ছাত্র দেবাঞ্জনকে মাফ করে দিলেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul supriyo)। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় বাবুলের একটি বার্তা প্রকাশ পায়। যেখানে প্রায় সাড়ে চার মিনিটের দেবাঞ্জনের মায়ের একটি ভিডিওর সঙ্গে বাবুলের একটি লিখিত বার্তায় প্রকাশ করা হয়েছে। সেখানে বাবুল লেখেন, “চিন্তা করবেন না …

আরও পড়ুন »

বাবুলের নিগ্রহে শাপে বর হল বিজেপি’র, কলম ধরলেন অনীক

 অনীক দত্ত: গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে বাবুল সুপ্রিয় যাওয়ার পর যা ঘটেছে সেটা আমি টিভিতে দেখি। দেখে কিন্তু আমার ভালো লাগেনি। এবং এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টও করি। সেখানে লিখেছি যে প্রতিবাদ, স্লোগান ইত্যাদি হতে পারে কিন্তু শারীরিক নিগ্রহ অনভিপ্রেত। একেবারেই সমর্থনযোগ্য না। ওই পোস্টে আমার আরও বক্তব্য ছিল যে, …

আরও পড়ুন »

কর্পোরেট কর কমানোর সিদ্ধান্তের সমালোচনায় বিরোধীরা, পাল্টা যুক্তি শাসকের

ভাস্কর মান্না:   কেন্দ্রীয় সরকারের কর্পোরেট কর কমানোর সিদ্ধান্তের একযোগে সমালোচনা করলেন কংগ্রেস, সিপিএম সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। শনিবার কংগ্রেস নেতা সিব্বল বলেন, কর্পোরেট কর কমানোর ফলে ধনীদের লাভ হল। গরীবদের কোনো লাভই হল না। গরীবরা সেই অন্ধকারেই রয়ে গেল। আমরা বারবার বলে আসছি এই সরকার গরীব বিরোধী সরকার, তা …

আরও পড়ুন »

এনআরসি নিয়ে বিশেষ সহায়তা কেন্দ্র গড়বে তৃণমূল

নীল রায়। এনআরসি (NRC) নিয়ে বিশেষ আইনী সহায়তা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিল তৃণমূল (TMC)। সূত্রের খবর, প্রতিটি জেলায় তৈরি করা হবে আইনি সহায়তা কেন্দ্র। যেখানে বর্তমান নথি খতিয়ে দেখার পাশাপাশি এনআরসি সংক্রান্ত বিষয়ে মানুষের মনে ওঠা যাবতীয় প্রশ্নের উত্তরও দেওয়া হবে। তৃণমূলের সঙ্গে যৌথভাবে এই কর্মসূচিতে কাজ করবে জমিয়ত-এ-উলেমায়ে হিন্দ। …

আরও পড়ুন »

রাজীব কুমারের আত্মসহায়ককে তলব সিবিআইয়ের

সূর্য সরকার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের (Rajiv Kumar) আপ্ত সহায়ক শুভম বন্দ্যোপাধ্যায়কে এবার তলব করল সিবিআই (CBI)।) একইসঙ্গে তাঁর দুই দেহরক্ষী এবং ট্রাভেল এজেন্টকেও ডেকে পাঠানো হয়েছে। শনিবার, ২১ সেপ্টম্বর তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। বর্তমানে কলকাতা শহর জুড়ে হন্যে হয়ে রাজীব কুমারকে খুঁজছে সিবিআই। …

আরও পড়ুন »

রবীন্দ্র সরোবরে ছটপুজো রুখতে বিকল্প ব্যবস্থা করছে কেএমডিএ

সূর্য সরকার। রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) ছট পুজো আটকাতে বিকল্প জলাশয়ের ব্যবস্থা করছে কেএমডিএ। আদালতের নির্দেশ সত্ত্বেও রবীন্দ্র সরোবরে ছট পুজো আয়োজন বন্ধ করতে পারেনি রাজ্য সরকার। সরোবরের দূষণ নিয়ে পরপর দু’বছর তাদের মুখ পুড়েছে জাতীয় পরিবেশ আদালতে। তাই এবছর দু’মাস আগে থেকেই উৎসবের মরসুমে রবীন্দ্র সরোবরে দূষণ ঢাকাতে উদ্যোগী …

আরও পড়ুন »

আজ মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন:   আজ মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন নির্বাচন কমিশন। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে বিজেপি ও শিবসেনার জোট সরকার চালাচ্ছে। এই বিধানসভার মেয়াদ ৯ নভেম্বর শেষ হচ্ছে। অন্যদিকে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের নেতৃত্বে বিজেপি সরকার চালাচ্ছে। এই বিধানসভার …

আরও পড়ুন »

আমেরিকায় মোদী ও ট্রাম্পের সভায় বিক্ষোভ দেখাতে পারে খলিস্তানীরা! সতর্ক মার্কিন প্রশাসন

নিজস্ব প্রতিবেদন:   রাষ্ট্রসঙ্ঘের সাধারন সভায় যোগ দিতে শুক্রবার রাতে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২ সেপ্টেম্বর হিউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত থাকবেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে বিক্ষোভ প্রদর্শন করার কথা জানিয়েছে খলিস্তানী ও নকল পাকিস্তানীরা। সূত্রের খবর, ইতিমধ্যে কিছু পাকিস্তানি …

আরও পড়ুন »

রাজীব কুমার ধরা পড়লেই হাফ ডজন মন্ত্রী জেলে যাবেন, দাবি কৈলাসের

জয় ঘোষ। ” রাজীব কুমার ধরা পড়লেই রাজ্যে হাফ ডজন মন্ত্রী জেলে যাবেন।” শুক্রবার দিল্লি থেকে কলকাতায় পা দিয়েই রাজীব কুমার (Rajiv Kumar) ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash vijayvargiya)। এদিন তিনি বলেন, “রাজীব কুমারকে ধরতে রাজ্য সরকার অসহযোগিতা করছে। কারণ এই ঘটনায় রাজ্য সরকারের অনেকূ …

আরও পড়ুন »

“অসমে কংগ্রেস আমলে এনআরসি শুরু হয়েছিল” উল্টো সুর মমতার গলায়

নীল রায়। দিল্লি থেকে ফিরেই উল্টো সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। শুক্রবার নবান্ন ছাড়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎকারের পর তিনি জানিয়েছিলেন তাঁর সঙ্গে এনআরসি (NRC) নিয়ে কথা হয়েছে। ‌এদিন তিনি বলেন, ‘‘বাংলায় এনআরসি হবে না৷ আপনারা যেমন আছেন তেমনই থাকবেন৷ শুধুমাত্র ভোটার …

আরও পড়ুন »

“যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করে বামপন্থীদের ঘাঁটি গুঁড়িয়ে দেব”, হুঙ্কার দিলীপের

জয় ঘোষ। সার্জিক্যাল স্ট্রাইক (Sergical strick) করে যাদবপুরে কমিউনিষ্টদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার রাজ্য বিজেপি সদর দপ্তর সাংবাদিক সম্মেলন করে এমনই হুংকার ছাড় মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, ”সার্জিক্যাল স্ট্রাইক করে যাদবপুরে কমিউনিস্টদের ঘাঁটি ভাঙব। দেশের মধ্যে রাষ্ট্রদ্রোহিতা চাই না।”  দিলীপ আরও বলেন, …

আরও পড়ুন »