Breaking News
Home / TRENDING / রাজভবনের সঙ্গে সংঘাত বজায় রাখতে চায় তৃণমূল, ইঙ্গিত পার্থর

রাজভবনের সঙ্গে সংঘাত বজায় রাখতে চায় তৃণমূল, ইঙ্গিত পার্থর

নীল রায়।‌

রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে সংঘাত জিইয়ে রাখতে চায় রাজ্য সরকার। শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterji) হাসপাতালে দেখতে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে (Suranjan Das)। সেখানেই রাজ্যপাল সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘রাজ্যপাল রাজ্যের প্রশাসনিক প্রধান। আশা করি তিনি তাঁর পদের গরিমা রক্ষা করবেন।’’ রাজনৈতিক মহলের দাবি, পার্থ আসলে ঘুরিয়ে সেদিনের ঘটনায় রাজ্যপালের ভূমিকা নিয়েই ইঙ্গিত করলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul supriyo) ৬ ঘন্টা আটকে থাকলে তাঁকে উদ্ধার করতে যান রাজ্যপাল। তৃণমূলের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায় বিবৃতি দিয়ে জানান, রাজ্য সরকারকে না জানিয়েই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল। কিন্তু পরদিনই রাজভবন থেকে পাল্টা প্রেস বিবৃতি জারি করে রাজ্যপালের জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে যাদবপুর যান।

এমন সংঘাতের ঘটনা যে আগামী দিনে আরও তীব্র হবে সেদিকেই ইঙ্গিত করল পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য। এদিন সুরঞ্জন দাসকে দেখে বেরিয়ে সংবাদমাধ্যমকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের প্রতি দায়বদ্ধ। আমরা আশা রাথি খুব দ্রুত এই ঘটনার ধাক্কা সামলে উঠবে যাদবপুর বিশ্ববিদ্যালয়।’’ একই হাসপাতালে ভর্তি সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *