জয় ঘোষ।
সার্জিক্যাল স্ট্রাইক (Sergical strick) করে যাদবপুরে কমিউনিষ্টদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার রাজ্য বিজেপি সদর দপ্তর সাংবাদিক সম্মেলন করে এমনই হুংকার ছাড় মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, ”সার্জিক্যাল স্ট্রাইক করে যাদবপুরে কমিউনিস্টদের ঘাঁটি ভাঙব। দেশের মধ্যে রাষ্ট্রদ্রোহিতা চাই না।” দিলীপ আরও বলেন, ”সার্জিক্যাল স্ট্রাইক করে যাদবপুর থেকে কমিউনিস্টদের ঘাঁটি ভাঙব। দেশের মধ্যে রাষ্ট্রদ্রোহিতা চাই না। এমন ছাত্র চাই না। এটা গণতন্ত্র! এদের হাতে দেশকে সঁপে দেব। চিন্তা করতে কষ্ট হচ্ছে। কয়েকটা দুর্বত্তকে সমর্থন করছেন দুর্বুদ্ধিজীবীরা।”
দিলীপ ঘোষ বলেন, ‘‘যে বাবুলের চুল ধরে টেনেছে, তার ঠিকুজি-কুষ্ঠি বের করেছি। আগে ওদের দেশবিরোধী বলতাম, এবার ওদের সমাজবিরোধী বলব৷ ৬ ঘণ্টা ধরে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে আটকে রাখা হল৷ তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হল৷ নিগ্রহ করা হল৷ এরপরেও কিছু মানুষ এদের সমর্থনে কথা বলছে৷ কোনও শুভবুদ্ধি সম্পন্ন মানষ এই কাজকে সমর্থন করতে পারে না৷’’ তিনি আরও বলেন,”বাবুল সুপ্রিয় (Babul supriyo) শুধু শিল্পী বা গায়ক নন, উনি বাংলার গৌরব। অগ্নিমিত্রা পল ভারতবিখ্যাত ডিজাইনার। রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়দেরও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। ভদ্রলোকেরা রাজনীতিতে আসবেন না। আমি না হয় রাজনীতিবিদ। সে আমার উপরে হামলা হলে কাকে কী উত্তর দিতে হবে বুঝে নেব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news