নীল রায়।
“রাজীব কুমারকে হত্যা করা হতে পারে।” এমনই আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শনিবার এক লিখিত বার্তায় প্রকাশ করে এমনটাই জানালেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “২০১৩ সালে সারদা কেলেঙ্কারী প্রকাশ্যে আসলে তদানীন্তন বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিটের (Sepcial Investigating Team) প্রধান করা হয়। ২০১৩ সালের এপ্রিল মাসে সারদা চিটফান্ডের কর্ণধার সুদীপ্ত সেনকে রাজীব কুমারের টিম গ্রেফতার করে জম্মু -কাশ্মীর থেকে।” তিনি আরও বলেন, “তারপর ২০১৪ সালে মহামান্য সুপ্রিম কোর্ট চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত সিবিআইকে (CBI) করার নির্দেশ দেন। দেশের সর্বোচ্চ কোর্টের নির্দেশে রাজীব কুমারকে সারদা চিটফান্ডের সব নথি সিবিআইকে তুলে দিতে হয়। তখনই তাঁর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার অভিযোগ ওঠে। সারধাকাণ্ডে রাজ্য সরকারের অনেক প্রভাবশালী নেতারা জেলও খেটেছে।”
এরপরই আশঙ্কা প্রকাশ করে সোমেন মিত্র (Somen Mitra) বলেন, “তাই আমরা নিশ্চিত রাজীব কুমার (Rajiv Kumar) সিবিআই হেপাজতে গেলে তৃনমুল কংগ্রেসের মাথাদের নাম সামনে চলে আসবে। স্বয়ং মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে বাঁচানোর জন্য মেট্রো চ্যানেলে ধর্নাতে বসেছিলেন। তাই আমরা রাজীব কুমারকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news