Breaking News
Home / TRENDING / মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভা সহ দেশের ৬৪টি উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভা সহ দেশের ৬৪টি উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন:

 

মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের আরও ৬৪টি উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। শনিবার মুখ্য নির্বাচন কমিশনের তরফে বলা হয়, মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের জন্য ২১ অক্টোবর থেকে গ্রহণ শুরু হবে। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। সব আসনে ভোটের ফলাফল ঘোষণা হবে ২৭  অক্টোবর।

 

একইসঙ্গে দেশের ৬৪টি বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। এর মধ্যে অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাত, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরল, মধ্য প্রদেশ, মেঘালয়, ওড়িশা, পুদুচেরি, পঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও উত্তর প্রদেশের বিধানসভা আসন রয়েছে। এছাড়া সুনীল অরোরা জানিয়েছেন, কর্ণাটকে যে ১৫ জন বিধায়ক ইস্তফা দিয়েছিল। সেই আসন গুলিতেও ভোট হবে। 

 

মহারাষ্ট্র ও কর্ণাটকে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এদিন মুখ্য নির্বাচন কমিশনার সব রাজনৈতিক দলকে প্লাস্টিক ব্যবহার না করার আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধাসভা আসন খালি থাকলেও দুর্গাপূজা ও দীপাবলির জন্য ভোটগ্রহণ হবে না। এই মর্মে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *