Breaking News
Home / TRENDING / ছাদ থেকে ঝাঁপ দিয়ে গৃহবধূর মৃত্যু বেলেঘাটায়

ছাদ থেকে ঝাঁপ দিয়ে গৃহবধূর মৃত্যু বেলেঘাটায়

সূর্য সরকার।

বহুতল বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বেলেঘাটা অঞ্চলের রাজা রাজেন্দ্রলাল মিত্র রোডে। গৃহবধূর মৃত্যু আত্মহত্যার (Suicide) ঘটনা নাকি, খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে বেলেঘাটা (Beleghata) থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর রাত তিনটে নাগাদ রাজা রাজেন্দ্রলাল মিত্র রোডে চারতলা বাড়ির সামনে থেকে সাইত্রিশ বছর বয়সী গৃহবধূ পূজা ঘতিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ভোররাতের এই ঘটনার খবর পেয়ে বেলেঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পূজার স্বামী অমিত ঘতিকাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এলাকার বাসিন্দাদের সঙ্গেও পুলিশ কথা বলে দেখছে ওই দম্পতির মধ্যে ঝগড়াঝাঁটি হতো কিনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *