নীল রায়।
এনআরসি (NRC) নিয়ে বিশেষ আইনী সহায়তা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিল তৃণমূল (TMC)। সূত্রের খবর, প্রতিটি জেলায় তৈরি করা হবে আইনি সহায়তা কেন্দ্র। যেখানে বর্তমান নথি খতিয়ে দেখার পাশাপাশি এনআরসি সংক্রান্ত বিষয়ে মানুষের মনে ওঠা যাবতীয় প্রশ্নের উত্তরও দেওয়া হবে। তৃণমূলের সঙ্গে যৌথভাবে এই কর্মসূচিতে কাজ করবে জমিয়ত-এ-উলেমায়ে হিন্দ। তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে আজ মহাজাতি সদনে এই সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। তারপরই তৃণমূলের লিগাল সেলের সঙ্গে মিলে জেলাগুলিতে আইনি সহায়তা কেন্দ্র চালু করা হবে বলে খবর মিলেছে। এই কর্মসূচির কথা জানিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী ও জমিয়ত-এ-উলেমায়ে হিন্দের প্রধান জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরি (Siddiqulah Chowdhry)।
এপ্রসঙ্গে তিনি বলেনন, “এনআরসি ও নাগরিকত্ত্ব আইন কী? তা বোঝানোর পাশাপাশি আসামে কেন এনআরসি করা হল, তাও জানানো হবে রাজ্যবাসীকে। এই জন্য জেলায় জেলায় তৈরি করা হবে লিগাল সেল। তাঁরা আইনি সহায়তা কেন্দ্র থেকে স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে সাহায্য করবে।” প্রতিটি জেলায় কার কাছে থেকে সাহায্য পাওয়া যাবে তার তালিকাও তৈরি করা হবে বলে জানিয়েছেন সিদ্দিকুল্লাহ। আজ মহাজাতি সদনে এই সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি কর্মশালা করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news