জয় ঘোষ।
” রাজীব কুমার ধরা পড়লেই রাজ্যে হাফ ডজন মন্ত্রী জেলে যাবেন।” শুক্রবার দিল্লি থেকে কলকাতায় পা দিয়েই রাজীব কুমার (Rajiv Kumar) ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash vijayvargiya)। এদিন তিনি বলেন, “রাজীব কুমারকে ধরতে রাজ্য সরকার অসহযোগিতা করছে। কারণ এই ঘটনায় রাজ্য সরকারের অনেকূ ফাঁসতে চলেছেন। অর্ধেক মন্ত্রীসভা জেলে যাবে। রাজীব কুমার চিটফান্ডের মাধ্যমের গরিব মানুষের টাকা লুঠ করেছে।”
এদিন এনআরসি (NRC) ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় এন আর সি হবে না।” তাঁর জবাবে কৈলাস বলেন, “বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই পশ্চিমবঙ্গে এনআরসি করবই। আর অনুপ্রবেশকারীদের দেশছাড়া করব।”
যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul supriyo) হেনস্তা প্রসঙ্গে তিনি বলেন, ” বাবুল সুপ্রিয়কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুধু অপমানই করেননি। তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছে। এই ঘটনা টানা চার ঘন্টা ধরে চলেছে। এই ঘটনা প্রশাসন শুধু চুপ করে দেখেছে। আমার প্রশ্ন পশ্চিমবঙ্গে সরকার আছে না নেই?” তিনি আরও বলেন, “সরকারের এর থেকে বড় গাফিলতি হয় না। এই ঘটনাটি নজিরবিহীন ঘটনা। কারণ একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়েছে। রাজ্যের রাজ্যপাল বাসভবন ছেড়ে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে যেতে হচ্ছে। আমার মনে হয় এই সরকারের আর এক মিনিটও এই রাজ্যে ক্ষমতায় থাকার অধিকার নেই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news