নিজস্ব প্রতিবেদন:
আজ মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন নির্বাচন কমিশন। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে বিজেপি ও শিবসেনার জোট সরকার চালাচ্ছে। এই বিধানসভার মেয়াদ ৯ নভেম্বর শেষ হচ্ছে। অন্যদিকে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের নেতৃত্বে বিজেপি সরকার চালাচ্ছে। এই বিধানসভার কার্যকাল শেষ হচ্ছে ২ নভেম্বর।
এই নির্বাচন বিজেপির কাছে একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। কারণ কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা এবং তিন তালাক প্রথা অবলুপ্ত করার পর, এই প্রথম কোনো নির্বাচনের মুখোমুখি হচ্ছে বিজেপি। তিন তালাক প্রথা মুসলিম মহিলাদের কতটা সুরাহা দিতে পেরেছে, তা এই নির্বাচন থেকে কিছুটা হলেও বোঝা যাবে। অন্যদিকে ৩৭০ ধারা অবলুপ্ত হওয়ার পর জাতীয়তাবাদে মানুষকে কতটা উদ্বুদ্ধ করতে পেরেছে বিজেপি তা নির্বাচনের মাধ্যমে দেখা যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news