Breaking News
Home / TRENDING / আমেরিকায় মোদী ও ট্রাম্পের সভায় বিক্ষোভ দেখাতে পারে খলিস্তানীরা! সতর্ক মার্কিন প্রশাসন

আমেরিকায় মোদী ও ট্রাম্পের সভায় বিক্ষোভ দেখাতে পারে খলিস্তানীরা! সতর্ক মার্কিন প্রশাসন

নিজস্ব প্রতিবেদন:

 

রাষ্ট্রসঙ্ঘের সাধারন সভায় যোগ দিতে শুক্রবার রাতে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২ সেপ্টেম্বর হিউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত থাকবেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে বিক্ষোভ প্রদর্শন করার কথা জানিয়েছে খলিস্তানী ও নকল পাকিস্তানীরা। সূত্রের খবর, ইতিমধ্যে কিছু পাকিস্তানি সমর্থক সোশ্যাল মিডিয়ায় মোদী বিরোধী স্লোগান তুলেছেন।

 

এক কাশ্মীর পন্ডিত মোহন সপ্রু বলেন, “কাশ্মীরের নয় অথচ জিহাদি ইসলামী সংগঠনের কিছু লোক কাশ্মীর নিয়ে মানুষকে ভুল  বোঝাচ্ছেন। তাই এই কর্মসূচিতে তারা কিছু অঘটন ঘটাতে পারে।” এই অনুষ্ঠানে অংশগ্রহণ নেওয়ার কথা প্রবাসী ভারতীয় ও আমেরিকার কিছু সম্প্রদায়ের মানুষের। তবে মোদী ও ট্রাম্পের মতো রাষ্ট্র নেতা যেখানে উপস্থিত থাকবেন সেখানে কোনোরকম কোনো অঘটন ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন। 

 

কাশ্মীর নিয়ে বিশ্বের প্রায় সব দেশের কাছে ধাক্কা খাওয়ার পরও পাকিস্তান হাল ছাড়েনি। রাষ্ট্রসঙ্ঘের মহাসভায় তারা পাকিস্তান নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হবে বলে আগেই জানিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর সমস্যা মধ্যস্থতা করতে একাধিকবার এগিয়ে এসেছেন। তাই তিনিও পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাকিস্তান নিয়ে আলোচনা করবেন। হোয়াইট হাউস সূত্রে খবর, ইমরানের সঙ্গে প্রথমে দেখা করে তারপর মোদীর সঙ্গে দেখা করবেন ট্রাম্প।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *