নীল রায়।
দিল্লি থেকে ফিরেই উল্টো সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। শুক্রবার নবান্ন ছাড়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎকারের পর তিনি জানিয়েছিলেন তাঁর সঙ্গে এনআরসি (NRC) নিয়ে কথা হয়েছে। এদিন তিনি বলেন, ‘‘বাংলায় এনআরসি হবে না৷ আপনারা যেমন আছেন তেমনই থাকবেন৷ শুধুমাত্র ভোটার তালিকায় নামটা তুলে রাখবেন৷ তাহলেই হবে৷ আমরা এ দেশের নাগরিক, ভোটাধিকার প্রয়োগ করা আমাদের গণতান্ত্রিক অধিকার৷’’ এরপরই তার সংযোজন, ”অসমের এনআরসি কংগ্রেসের আমলে শুরু হয়েছিল। সিপিএম আর কংগ্রেস এনআরসি নিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছে। আমি তো বলছি আসামে এনআরসি হয়েছিল এখানে হবে না।”
কিন্তু আচমকা মুখ্যমন্ত্রী এনআরসি নিয়ে কংগ্রেসকে টেনে আনায় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। রাজীব কুমার ও যাদবপুর বিশ্ববিদ্যালয় বাবুল সুপ্রিয় ওপর হামলা নিয়ে এমনিতে দুশ্চিন্তায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাই এনআরসির জন্য কংগ্রেসকে দায়ী করে বিজেপি নেতৃত্বকে কোনও বার্তা পাঠাতে চাইলেন তিনি? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে বাংলা রাজনৈতিক মহলে। এদিন মমতা বলেন, ‘‘এনআরসি করতে গেলে রাজ্য সরকারেরও মতামত লাগে৷ এখানে তো আমরা সরকারে রয়েছি৷ আপনারা ভয় পাবেন না৷ আমি যখন বলছি এনআরসি হবে না, তখন বিশ্বাস করুন৷ আপনাদের গায়ে হাত দেওয়ার আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত দিতে হবে৷’’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news