Breaking News
Home / TRENDING / যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

সূর্য সরকার।

সংঘাতের আবহের মধ্যেই শনিবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur university) অসুস্থ উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ( Suranjan Das) ও সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ। রাজভবন ও হাসপাতল সূত্রে খবর, রাজ্যপাল হাসপাতালে মোট ২৫ মিনিট ছিলেন। এদিন হাসপাতালে ঢুকেই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের থেকে একটি নোট প্যাড নেন তিনি। সূত্রের খবর, কোন পরিস্থিতিতে রাজ্যপালকে যাদবপুরে গত বৃহস্পতিবার যেতে হয়েছিল সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।

এদিন রাজ্যপালের সাক্ষাৎ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের গরিমা বজায় রেখে রাজ্যপাল এক হয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। গত পরশু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul supriyo) ছাত্রদের ঘেরাটোপ থেকে বের করতে ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যপাল। ওইদিনই অসুস্থ হয়ে পড়েন উপাচার্য ও সহ-উপাচার্য। পুলিশ ডাকা নিয়ে তীব্র বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকর। তারপর থেকে আর কথা হয়নি দু-জনের। সেখানে আজ রাজ্যপাল উপাচার্যকে দেখে গেলেন। যদিও যাদবপুরকাণ্ড নিয়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রাজভবন বনাম নবান্ন সংঘাত অব্যাহত।

অন্যদিকে, গতকালই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ফোনের পরই নবান্নের কাছে যাদবপুরকাণ্ডের রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার এই কান্ড কতদূর এগোয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *