সূর্য সরকার। শনিবার রাতে সাড়ে ১২টা নাগাদ কলকাতার এক বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় সাড়ে ৯ বছরের প্রজ্ঞা সাহার। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সে। হাসপাতাল সূত্রে খবর, ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রজ্ঞার। এ নিয়ে রাজ্যে এখনো পর্যন্ত ২০ জনের মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত হয়ে। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা। স্বাস্থ্য …
আরও পড়ুন »ধোনির পরিবারে নতুন অতিথি
প্রসেনজিৎ মাহাতো: চেরি লাল কালারের গ্র্যান্ড শেরোকি ট্র্যাকহক গাড়িটি নিয়ে যখন গ্যারেজ থেকে বেরোচ্ছিলেন, সকলে হা করে তাকিয়ে। তাক লাগিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। নতুন নয়, এর আগেও এরকম বহুবার এহেন তাক লাগিয়েছেন। ক্রিকেটের বাইরে ধোনির গাড়ি–প্রেম সকলেই জানেন। ধোনির গাড়ির গ্যারেজে নতুন অতিথি এল। গ্র্যান্ড শেরোকি। নতুন গাড়িতে স্ত্রী …
আরও পড়ুন »যাদবপুর কাণ্ডে এবার এফআইআর দু’পক্ষের
সূর্য সরকার। যাদবপুর কাণ্ডের পরবর্তী পর্যায়ে এবার শুরু হল অভিযোগ পাল্টা অভিযোগের খেলা। গত শুক্রবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) শ্লীলতাহানির অভিযোগ এনে যাদবপুর থানায় এফআইআর করেছিলেন। এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul supriyo) বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলে এফআইআর করলো যাদবপুরের পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, মন্ত্রীর উস্কানিতেই সরগরম হয়ে ওঠে …
আরও পড়ুন »বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের পাড়ুই
নীল রায়। ফের উত্তপ্ত বীরভূমের পাড়ুই! কারণ সেই বিজেপি-তৃণমূল সংঘর্ষ। রবিবার তৃণমূল (tmc) সমর্থকদের দু’টি বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির (Bjp) বিরুদ্ধে৷ পাল্টা তৃণমূলের বিরুদ্ধেও বাড়িতে আগুন লাগানোর পালটা অভিযোগ করেছে গেরুয়া শিবির৷ দু’পক্ষের ঝামেলায় কার্যত রণক্ষেত্র পাড়ুই৷ ঘটনায় প্রকাশ, শনিবার রাত থেকে এলাকা দখলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত …
আরও পড়ুন »রাজীব কুমারের হদিস পেতে ট্রাভেল এজেন্টদের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
সূর্য সরকার। এক সপ্তাহ হতে চলল কোনও হদিস নেই এডিজি সিআইডি রাজীব কুমারের (Rajiv Kumar)। সিবিআই সূত্রে খবর, তদন্তকারীদের অনুমান এডিজি সিআইডিকে লুকিয়ে থাকতে সাহায্য করছে রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকজন ও তাঁদের পরিচিত কিছু ট্রাভেল এজেন্ট। তাদের মদতেই রাজীব কুমার লুকিয়ে আছেন। সিবিআই (CBI) সেইমতো শনিবার থেকে বেশ কয়েকজন ট্রাভেল এজেন্টকে …
আরও পড়ুন »‘রাজীব কুমারকে চিরতরে চুপ করিয়ে দেওয়া হতে পারে’, আশঙ্কায় সোমেন মিত্র
নীল রায়। আবারও রাজীব কুমার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। রবিবার সকালে টুইট করে রাজীব কুমারের প্রতি রাজ্য সরকারের মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। টুইটে সোমেন মিত্র লেখেন, “তৃণমূল সরকার ভয় পাচ্ছে রাজীব কুমার গ্রেফতার হলে তাদের দলের অনেক তাবড় নেতার নাম চিটফান্ড …
আরও পড়ুন »৩৭০ ধারা নিয়ে হিস্টনে মোদীকে ধন্যবাদ জানালেন কাশ্মীরি পন্ডিতরা
নিজস্ব প্রতিবেদন: ৬ দিনের আমেরিকা সফরে আজ হিস্টনে (Houston) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। হিস্টনে পৌঁছে প্রথমে তিনি কাশ্মীরি পন্ডিতদের ( Kashmiri Pandit) সঙ্গে কথা বলেন। কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা (Article 370) তুলে নিয়ে, কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করার জন্য তাঁরা প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান। …
আরও পড়ুন »রবিবারের কবিতা, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: মনে পড়বে খুব ভালবাসার মতোই— যদি নাম দিতে তার হয়, এর বেশি আর বুঝি না তাই বুঝিয়ে বলার নয়। দুপাশে জল, মধ্যে একটা প্রাচীনমতো সাঁকো জোনাকিদের মতোই তুমি হঠাৎ জ্বলে থাকো। লতার মতো সহজ রাস্তা পাহাড় বেয়ে নামছে অনেক ঘুরে দিনের আলো এবার যেন থামছে। পাখিরা সব ফিরে …
আরও পড়ুন »মমতার লেখা বই বিক্রি নিয়ে উদাসীন তৃণমূল বিধায়করা
সূর্য সরকার। পূজো মণ্ডপে ‘জাগো বাংলা’র স্টল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা বই, সেসব নিয়ে এখন অনীহা তৃণমূলের বিধায়কদের মধ্যেই! অবাক শোনালেও ঘটনাপ্রবাহ সেই ইঙ্গিত দিচ্ছে। খোলসা করেই বলা ভালো। প্রতি বছর সারা বাংলাজুড়েই বিভিন্ন পুজো মণ্ডপে তৃণমূলের তরফে ‘জাগো বাংলা’র স্টল খোলা হয়। সেখানে মুখপত্র ছাড়াও তৃণমূল সুপ্রিমোর …
আরও পড়ুন »রবিবারের কবিতা, দেবরাজ চক্রবর্তী
দেবরাজ চক্রবর্তী অপত্য জননী এমন কথা শুনিনি কখনও কলঙ্ক দোষে দোষী তোমার সন্ততি আজন্ম রক্তের স্বাদ পেয়েছে যে জন নিঃশ্বাস বন্ধ রেখে মুছে দেয় রতি সে তোমারই ঈশ্বরের গর্ভজাত নাম হরিনামে ঢেকে দেয় তার রাঙা মুখ মরণ দুহাতে রাখে বিদ্যুতের মতো মাথায় আগুন রাখে, বর্শায় বুক।
আরও পড়ুন »অভিযুক্ত ছাত্রকে মাপ করে ঠিকই করেছেন বাবুল, মত লকেটের
জয় ঘোষ বাবুল সুপ্রিয়ের পাশে দাঁড়ালেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterji)। বাবুল সুপ্রিয় (Babul supriyo) টুইট করে অভিযুক্ত ছাত্র দেবাঞ্জন চট্টোপাধ্যায়ের মায়ের পাশে দাঁড়িয়েছেন। লিখেছেন, “আপনার ছেলের ক্ষতি করব না”। এবার এই ইস্যুতে বাবুল সুপ্রিয়কে পুরোপুরি সমর্থন করলেন হুগলির সাংসদ ও বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “নিশ্চয়ই তাঁরা …
আরও পড়ুন »মহাত্মার সার্ধশত বর্ষে ‘মনকে বাপু’ কর্মসূচি ঘোষণা বিজেপির
জয় ঘোষ জনসংযোগে বিজেপির নতুন কর্মসূচি ” মনপে বাপু”! মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। কর্মসূচি শুরু হবে ২ অক্টোবর, শেষ হবে ৩১ জানুয়ারি। এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২ অক্টোবর দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে এই কর্মসূচির …
আরও পড়ুন »সিএবি–তে মনোনয়ন জমা দিল সৌরভের গোষ্ঠী
প্রসেনজিৎ মাহাতো: নির্বাচনের দামামা বেজে গেলে সিএবিতে। সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়ে নির্বাচন করতে বলা হয়েছে। শনিবার নিরাপত্তা বেষ্টনীতে মোড়া ছিল সিএবি। মনোনয়ন জমা দিল সৌরভ গাঙ্গুলির শাসক–গোষ্ঠী। তবে, যা খবর বিরোধী গোষ্ঠী শনিবার রাত পর্যন্ত মনোনয়ন জমা দেয়নি। ২৮ সেপ্টেম্বর সিএবি–তে নির্বাচন। সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌরভ গোষ্ঠী ক্ষমতায় …
আরও পড়ুন »রাজীব কুমারের জামিনের আবেদন খারিজ করল আলিপুর আদালত
নীল রায়। শেষ পর্যন্ত খারিজ হয়ে গেল প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন। শনিবার রাত আটটা ১৫ মিনিট নাগাদ আলিপুর জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুজয় সেনগুপ্ত রায় ঘোষণা করে জানালেন, রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হল না। এই রায়ে আরও বড় বিপাকে পড়লেন রাজীব। শুক্রবার আলিপুর জেলা বিচারকের এজলাসে …
আরও পড়ুন »বাবুল হেনস্তায় দোষীদের গ্রেফতারের দাবিতে রাজ্যপালকে ডেপুটেশন এবিভিপির
জয় ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul supriyo) নিগ্রহের ঘটনায় এবার “যাদবপুর চলো” অভিযানের ডাক দিল এবিভিপি (ABVP)। আগামী সোমবার গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur university) পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। ওইদিন দুপুর ১২টায় গোলপার্কে জমায়েত, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল হবে। এই মিছিল শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাইরে …
আরও পড়ুন »আচমকাই ভিডিও কনফারেন্সে সাংসদদের নিয়ে বৈঠক অমিত শাহের
জয় ঘোষ। বিজেপির রাজ্য দপ্তরে জরুরি ভিডিও কনফারেন্স ডাকা হল। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই ভিডিও কনফারেন্স করবেন। বিজেপির রাজ্য দপ্তরে ১৮ জন সাংসদকেই তলব করা হয়েছে। দিল্লি থেকে অমিত শাহ এই ভিডিও কনফারেন্সে সরাসরি কথা বলবেন। বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে। মূলত, সাংগঠনিক বিষয় ও কেন্দ্রীয় সরাকারে …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news