Breaking News
Home / TRENDING / রাজীব কুমারের আত্মসহায়ককে তলব সিবিআইয়ের

রাজীব কুমারের আত্মসহায়ককে তলব সিবিআইয়ের

সূর্য সরকার।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের (Rajiv Kumar) আপ্ত সহায়ক শুভম বন্দ্যোপাধ্যায়কে এবার তলব করল সিবিআই (CBI)।) একইসঙ্গে তাঁর দুই দেহরক্ষী এবং ট্রাভেল এজেন্টকেও ডেকে পাঠানো হয়েছে। শনিবার, ২১ সেপ্টম্বর তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। বর্তমানে কলকাতা শহর জুড়ে হন্যে হয়ে রাজীব কুমারকে খুঁজছে সিবিআই।

সারদা কাণ্ডের তদন্তের স্বার্থে আইপিএস অফিসার রাজীব কুমারের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে তারা। এদিকে, গ্রেফতারি এড়াতে আড়াল থেকেই সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সিআইডি-র (Cid) ডিআইজি। কোনও পরোয়ানা ছাড়াই রাজীবকে গ্রেফতার করা যাবে বলে আদালত রায় দেওয়ার পর, ফের আগাম জামিনের আবেদন করেছেন প্রাক্তন নগরপাল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *