Breaking News
Home / TRENDING (page 334)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

পেঁয়াজ কেটে ইন্দিরা গান্ধীর জন্মদিনে অভিনব প্রতিবাদ কংগ্রেসের

সূর্য সরকার। কেক নয়, পিঁয়াজ কেটে অভিনব কায়দায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) জন্মদিন পালন করলেন কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার পিঁয়াজ কেটে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাল প্রদেশ কংগ্রেস। এদিন তালতলায় ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)। সেখানেই পেঁয়াজ কেটে অভিনব প্রতিবাদ কর্মসূচি …

আরও পড়ুন »

অযোধ্যার সূর্যবংশীয়রা ৫০০ বছর ধরে পাগড়ী বাঁধেননি, কারণ জেনে নিন

নিজস্ব প্রতিবেদন:   ৫০০ বছর পর এই প্রথম অযোধ্যার ১০৫টি গ্রামের সূর্যবংশীয় ক্ষেত্ৰীয় পরিবার পুরুষরা মাথায় পাগড়ী ও পায়ে চামড়ার জুতো পড়ল। কারণ- রাম মন্দির নির্মাণের সংকল্প তাঁদের পূরণ হচ্ছে। তাই এদিন ওই বংশের পুরুষরা ঘর ঘর গিয়ে পাগড়ী বাঁধছে।    বাবরের আমলে রাম মন্দিরে হামলার কারণে অযোধ্যার সূর্যবংশের পরিবারের …

আরও পড়ুন »

ন্যায্যো পাওনার দাবিতে এবার ধরনায় বৃত্তিমূলক শিক্ষকরাও

নীল রায়। পার্শ্বশিক্ষকদের ধরনা চলছে! তারই মধ্যে বৃত্তিমূলক যৌথ মঞ্চ ধরনা কর্মসূচিতে বসতে চলেছে আজ থেকে। ধর্মতলা রানী রাসমণি এভিনিউতে মঙ্গল-বুধ ও বৃহস্পতিবার নিজেদের ন্যায্য পাওনার দাবিতে ধরনা কর্মসূচি পালন করবেন তাঁরা। বৃত্তিমূলক যৌথ মঞ্চের কথায়, নিজেদের দাবি একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterji) …

আরও পড়ুন »

ইতিহাস গড়েছে মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযান’, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নিজস্ব প্রতিবেদন: আজ বিশ্ব শৌচালয় দিবস। আজকের দিনেই সিঙ্গাপুরের বাসিন্দা জেক সিম শৌচালয়ের গুরুত্ব মানুষের কাছে তুলে ধরেন। তাঁর লাগাতার প্রচেষ্টার পরে ২০১৩ সালের ১৯ নভেম্বর বিশ্ব শৌচালয় দিবসের কথা ঘোষণা করে রাষ্ট্রসঙ্ঘ। তবে জেক সিমের সংস্থা ‘ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন’ ২০০১ সাল থেকে এই দিনটি শৌচালয় দিবস হিসেবে পালন করে …

আরও পড়ুন »

জেনে নিন: ভারত-বাংলাদেশের মধ্যে দিন-রাতের টেস্ট খেলায় কেমন হবে গোলাপি বল?

নিজস্ব প্রতিবেদন:   ২২ নভেম্বর কলকাতায় প্রথম ভারত ও বাংলাদেশের মধ্যে দিন-রাতের টেস্ট হচ্ছে। এই ম্যাচে ভারতে প্রথম কোনো আন্তর্জাতিক খেলা গোলাপি বলে হবে। এমজি কোম্পানিকে বিসিসিআই এখনও পর্যন্ত ১২৪টি গোলাপি বলের অর্ডার দিয়েছে। প্রতিটি বল বানাতে সময় লাগবে ৭-৮ দিন। এমজি কোম্পানির মার্কেটিং ডিরেক্টর পারস আনন্দ বলেন, লাল ও …

আরও পড়ুন »

সংঘাত সত্ত্বেও অসুস্থ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

নীল রায় ও সূর্য সরকার। রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই অসুস্থ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে দেখতে হাসপাতালে গেলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার সকালে কনভয় নিয়ে এসএসকেএম হাসপাতালে আসেন তিনি। সাক্ষাৎ করেন রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে। খোঁজখবর নেন তাঁর শারীরিক পরিস্থিতির। সূত্রের খবর, হাসপাতালে উপস্থিত কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলে মন্ত্রীর স্বাস্থ্য প্রসঙ্গে জানতে …

আরও পড়ুন »

‘মিম’-য়ের আগমনে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট হারানোর আশঙ্কায় মুখ্যমন্ত্রী

নীল রায়।‌ ‘মিম’ নিয়ে গভীর উদ্বেগ ধরা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়! সোমবার কোচবিহারের রাজনৈতিক সমাবেশের মঞ্চ থেকে বিজেপির পাশাপাশি, তৃণমূল (TMC) নেত্রী আক্রমণ করেন আসাউদ্দিন ওয়াইসির দল মিম-কে (MIM)। এদিন মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন তথা মিম নিয়ে দলের কোর গ্রুপের বর্ধিত বৈঠকে নেতাদের সতর্ক করে দেন দিদি। কোচবিহারের কর্মীসভায় নাম না করেও …

আরও পড়ুন »

‘মা-মাটি-মানুষ’ গোত্রে মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

নীল রায়। মা মাটি মানুষ গোত্রে কোচবিহারের (Coochbihar) মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার কোচবিহারে এসে মুখ্যমন্ত্রী প্রথমে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভা করেন। সভার পরেই চলে আসেন মদনমোহন মন্দিরে। সেখানে পুজোয় সন্ধ্যা আরতির পর রাসমেলার মাঠের মঞ্চে চলে যান তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী …

আরও পড়ুন »

ডেঙ্গুতে শিশু মৃত্যুর দায় হাসপাতালের ওপর চাপালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ

সূর্য সরকার। ডেঙ্গুতে আক্রান্ত শিশু মৃত্যু নিয়ে বিস্ফোরক ডেপুটি মেয়র (Deputy Mayor) অতীন ঘোষ। সোমবার ভোর রাতে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় লেকটাউন বাসিন্দা একটি শিশুর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু উল্লেখ রয়েছে। যদিও সোমবার কলকাতা পুর নিগম এলাকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডেপুটি মেয়র বলেন, “শিশুটির ডেঙ্গু হয়েছিল তার চিকিৎসা চলছিল …

আরও পড়ুন »

রাজ্যপালকে কপ্টার দেওয়া যাবে না, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত

ওয়েব ডেস্ক: এবার মুর্শিদাবাদেও সড়কপথেই যেতে হবে রাজ্যপালকে। রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ওইদিন হেলিকপ্টার দেওয়া যাবে না। প্রসঙ্গত, আগামী ২০ তারিখ মুর্শিদাবাদের ডোমকলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের। তার জন্য রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চাওয়া হয়েছিল রাজ ভবনের তরফে। কিন্তু রাজ্য সরকারের তরফে …

আরও পড়ুন »

সাফল্যের হাজার চাপ, তবু জীবনের সেরা সময়ে আত্মহত্যার চেষ্টা করবেন নুসরত!

নিজস্ব সংবাদদাতা: নুসরত অসুস্থ। হাজারটা খবর আসছে। কয়েকটি সংবাদমাধ্যম বলছে, হাসপাতাল জানিয়েছে জনপ্রিয় নায়িকা সাংসদ ওষুধের ওভারডোজে অসুস্থ। যদিও পরিবারের তরফে বারবার বলা হয়েছে, ওসব না, শ্বাসকষ্টজনিত অসুস্থতা, যে সমস্যা নাকি ছোট বয়স থেকেই তাঁর রয়েছে। কিন্তু হাসপাতালের খবরটা গোলমেলে। গোলমেলে এই জন্য যে, স্বাভাবিক বুদ্ধিতে ওষুধের ওভারডোজ বলতেই মনে …

আরও পড়ুন »

ওষুধের ওভারডোজে অসুস্থ নুসরত, তথ্যে কি আত্মহত্যার ইঙ্গিত?

নিজস্ব সংবাদদাতা: নুসরত জাহান কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন? কতকটা তেমনই ইঙ্গিত দিচ্ছে জনপ্রিয় অভিনেত্রী যেখানে চিকিৎসাধীন সেই হাসপাতালের তথ্য। পরিবারের তরফে শ্বাসকষ্ঠের সমস্যার কথা বলা হলেও হাসপাতাল জানায়, ওষুধের ওভারডোজেই অসুস্থ হন নায়িকা। তা কি ঘুমের ওষুধ জাতীয় কিছু বা অন্য কোনও ড্রাগ? তা অবশ্য স্পষ্ট করা হয়নি হাসপাতালের তরফে। …

আরও পড়ুন »

২৬ নভেম্বর শুরু পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন

নীল রায়। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Legislative Assembly) শীতকালীন অধিবেশন। ওইদিন বিকেলে তিনটেয় শোক প্রস্তাব পাঠের পর অধিবেশন মুলতবি হয়ে যাবে। জানা গিয়েছে, দিন দশেক মতো চলবে বিধানসভার এই অধিবেশন। এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে সরকারপক্ষের। সেই মতোই ঠিক হয়েছে অধিবেশনের …

আরও পড়ুন »

শপথ নিলেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি রোবডে

ওয়েব ডেস্ক: সোমবার শপথ নিলেন নব নিযুক্ত বিচারপতি শরদ অরবিন্দ বোবডে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন রোবডে। এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নির্ধারিত নিয়ম অনুযায়ী আগামী ১৮ মাস ওই পদে বহাল থাকবেন বিচারপতি রোবডে। সোমবারের শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী …

আরও পড়ুন »

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী নুসরাত জাহান

নীল রায়। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান (Nusrat Jahan)। রবিবার রাত সাড়ে নটা নাগাদ অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে নুসরাত জাহানের ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, শ্বাসকষ্টের সমস্যার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। ঘটনাচক্রে, সোমবার …

আরও পড়ুন »

নাগরিক সংশোধনী বিল পাশের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি বিজেপি মহিলা মোর্চার

সূর্য সরকার। নাগরিকত্ব বিল নিয়ে পাল্টা চাপের কৌশল নিল রাজ্য বিজেপি (BJP)। সংসদের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Ammenment Bill) করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সহ বিরোধীদের কাছে ফেলতেই এই অভিনব কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।রবিবার দলের সদর …

আরও পড়ুন »