Breaking News
Home / TRENDING / ‘মা-মাটি-মানুষ’ গোত্রে মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

‘মা-মাটি-মানুষ’ গোত্রে মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

মা মাটি মানুষ গোত্রে কোচবিহারের (Coochbihar) মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার কোচবিহারে এসে মুখ্যমন্ত্রী প্রথমে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভা করেন। সভার পরেই চলে আসেন মদনমোহন মন্দিরে। সেখানে পুজোয় সন্ধ্যা আরতির পর রাসমেলার মাঠের মঞ্চে চলে যান তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেই গোত্র প্রসঙ্গ উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোত্র শান্ডিল্য। সেই গোত্র ধরেই পুজোর যাবতীয় আয়োজন করা হয়েছিল। কিন্তু পুরোহিত সেই গোত্র উচ্চারণ করার সময় মুখ্যমন্ত্রী আরও একটি যোগ করতে অনুরোধ করলেন। সেই গোত্রের নাম ‘মা মাটি মানুষ’। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণত ব্যানার্জী গোত্র শাণ্ডিল্য হয়। সেই গোত্র ধরেই পুজোর আয়োজন করা হয়েছিল। আমি পুরোহিতকে বললাম আরও একটি গোত্র যোগ করেন। সেই গোত্র হচ্ছে মা মাটি মানুষ। কারণ আমি মানুষকে ভালো রাখতে চাই। মানুষই আমার সব কিছু।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *