Breaking News
Home / TRENDING / শপথ নিলেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি রোবডে

শপথ নিলেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি রোবডে

ওয়েব ডেস্ক:

সোমবার শপথ নিলেন নব নিযুক্ত বিচারপতি শরদ অরবিন্দ বোবডে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন রোবডে। এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নির্ধারিত নিয়ম অনুযায়ী আগামী ১৮ মাস ওই পদে বহাল থাকবেন বিচারপতি রোবডে। সোমবারের শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উল্লেখ্য, দেশের বহু গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব সামলেছেন বোবডে। অযোধ্যার বিতর্কিত জমি মামলায় ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন। অন্যদিকে ২০১৭ সালে গোপনীয়তা রক্ষা মামলারও বিচারের দায়িত্বে ছিলেন শরদ অরবিন্দ রোবডে। প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগে গঠিত কমিটিতেও ছিলেন তিনি। ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন বোবডে।

উল্লেখ্য, ১৯৫৬ সালে নাগপুরে জন্ম বিচারপতি রোবডের। মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি। এসএফএস কলেজ থেকে স্নাতক হয়ে নাগপুর বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন। ১৯৭৮ সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে নিজের নাম নথিভূক্ত করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *