নীল রায়।
‘মিম’ নিয়ে গভীর উদ্বেগ ধরা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়! সোমবার কোচবিহারের রাজনৈতিক সমাবেশের মঞ্চ থেকে বিজেপির পাশাপাশি, তৃণমূল (TMC) নেত্রী আক্রমণ করেন আসাউদ্দিন ওয়াইসির দল মিম-কে (MIM)। এদিন মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন তথা মিম নিয়ে দলের কোর গ্রুপের বর্ধিত বৈঠকে নেতাদের সতর্ক করে দেন দিদি।
কোচবিহারের কর্মীসভায় নাম না করেও প্রকাশ্যে মিম নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “ওরা বিজেপির কাছে টাকা নেয়। সংখ্যালঘুরা ভুল করবেন না। ওদের বাড়ি হায়দরবাদে। এখানে নয়।” প্রসঙ্গত, বিজেপির দাপটে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট হাতছাড়া হয়েছে তৃণমূলের। ফলস্বরূপ, লোকসভা ভোটে একলাফে ৪০ শতাংশ ভোট পড়েছে পদ্ম শিবিরের ঝুলিতে। এমতাবস্থায় মুসলিম কট্টরপন্থী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মাটি জায়গা পায় তাহলে তৃণমূলের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে টান পড়বে।
রাজনৈতিক মহলের মতোই এমন অংক কোশ্চেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিহারের কিষানগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন মিমের বিধায়ক। এমন ফলাফলে উৎসাহী হয়ে উত্তরবঙ্গে নজর দিয়েছেন আসাউদ্দিন ওয়াইসি। এমন পরিস্থিতি দেখে আগেই দলকে সতর্ক করে দিচ্ছেন তৃণমূল নেত্রী। তাই এদিন বিজেপির পাশাপাশি ‘মিম’কে ও তুলোধোনা করতে পারেননি তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news