নীল রায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার এক তৃণমূলের (TMC) নেতার। মৃতের নাম ইনসার মল্লিক। শুক্রবার কালনার বেগপুরের নারায়ণপুর গ্রামে গুলি করে হত্যা করা হয় এলাকার অতি পরিচিত এই তৃণমূল নেতাকে। খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পর পর দুইটি গুলি করে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন …
আরও পড়ুন »ধর্ষকের যোগ্য শাস্তি, আনন্দে পুলিশকে রাখি পরিয়ে মিষ্টি খাওয়ালো বৈদ্যবাটি
প্রসেনজিৎ ধর: হায়দরাবাদের পশুচিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের পর রাতরাতি ভিলেন থেকে হিরো তেলেঙ্গানা পুলিশ। এদিনের চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ্যে আসতেই পুলিশকে অভিবাদন জানায় গোটা দেশের মানুষ। পুলিশের উপরে পুষ্পবৃষ্টি, পুলিশের নামে জয়ধ্বনি দিতে দেখা যায় আমজনতাকে। কোথাও কোথাও মিষ্টি খাওয়ানো হয় পুলিশকে, মহিলারা রাখি পরিয়ে দেন পুলিশ কর্মীদের। …
আরও পড়ুন »বর্বরের শাস্তি চান সকলেই, এভাবে চান না অনেকে, এনকাউন্টারে মিশ্র প্রতিক্রিয়া দেশজুড়ে
নিজস্ব সংবাদদাতা: হায়দরাবাদে পশুচিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার অভিযুক্তদের আজ তেলেঙ্গানা পুলিশ এনকাউন্টারে খতম করার পর কিছু কিছু ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল দেশ জুড়ে। একদিকে যেমন তেলেঙ্গানা পুলিশ ‘উপযুক্ত’ কাজ করেছে বলে উল্লাস করছে জনতা, তেমনই কোনও কোনও মহল মানবাধিকারের প্রশ্ন তুলছে। তাদের মতে শাস্তি দেবে আদালত, পুলিশ নিজের …
আরও পড়ুন »মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেন রাজ্যপাল
নীল রায়। ২৪ ঘন্টার মধ্যে বদলে গেল ছবি। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বিধানভায় গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গতকাল র্নিদিষ্ট দু’ নম্বর গেটের বদলে তিন নম্বর গেট দিয়ে ঢুকতে হয়েছিলো রাজ্যপালকে। তাঁকে অভ্যর্থনা জানাতে কেউ হাজিরও ছিলেন না, কিন্তু আজ সেরকম কিছু ঘটলো না। পরিবর্তে প্রোটোকল মেনে তিন নম্বর গেট দিয়েই …
আরও পড়ুন »রাষ্ট্রপতিকে নির্ভয়া ধর্ষণকান্ডে দোষীদের প্রাণভিক্ষা খারিজের সুপারিশ কেন্দ্রের
ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতিকে নির্ভয়া ধর্ষণকান্ডের দোষীদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করার সুপারিশ করল কেন্দ্র। উল্লেখ্য, চার দোষীসাব্যস্তদের ইতিমধ্যে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। এদের মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছে। অন্যদিকে মুকেশ, অক্ষয় সিংহ পুনর্বিবেচনার আবদেন করেনি। দোষীদের একজন জেলেই আত্মহত্যা করেছে। প্রসঙ্গত, ২০১২ সালে দিল্লির একটি বাসে এক তরুণীকে ধর্ষণ …
আরও পড়ুন »“রাজ্যপাল বিধানসভা চালাতে দিচ্ছে না !” এবার রাজ্যপালকে তোপ তৃণমূল মুখ্যসচেতকের
সূর্য সরকার। বিধানসভার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ করলেন বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। তাঁর স্পষ্ট অভিযোগ, বিল আটকে রেখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। যার জেরে মুলতবি হয়ে রয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। ফলে দুদিন ধরে অধিবেশন চলতে পারেনি। শুক্রবারও বিল …
আরও পড়ুন »বর্বর ধর্ষকদের প্রাণ ভিক্ষা নয়, কড়া বার্তা রাষ্ট্রপতির
ওয়েব ডেস্ক: নৃশংস অপরাধীর প্রাণ ভিক্ষার আবেদনে অনুমতি দেওয়া অনুচিত। কড়া বার্তা রাষ্ট্রপতির (President of India)। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) আরও বলেন, যারা পকসো (POCSO) আইনে দোষী তাদের আবেদনে সারা দেওয়া উচিত নয়। এই বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত সংসদের, আইন আনা উচিত। রাজস্থানের উদয়পুরের এক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে …
আরও পড়ুন »তেলেঙ্গানায় ধর্ষকদের এনকাউন্টারে সায় নেই মমতার
নীল রায়। তেলেঙ্গানায় তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ-খুনে (Telengana Gang Rape & Murder) অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার মেয়ো রোডে সংহতি দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা আইন নয়, যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম। আইন এটাই, পুলিশ তার কাজ করবে, আদালতে পেশ করবে। …
আরও পড়ুন »ফের বিধানসভায় রাজ্যপাল ! অসৌজন্যমূলক আচরণ অব্যাহত তৃণমূলের
নীল রায়। বিধানসভায় উপস্থিত থাকলেও রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) স্বাগত জানালেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বৃহস্পতিবারের পর শুক্রবার রাজ্যপাল বিধানসভায় এসেছিলেন। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবসে বিধানসভায় তাঁর মূর্তিতে মাল্যদান করতে এসেছিলেন তিনি। বিধানসভার মার্শাল এবং অন্যান্য আধিকারিকরা রাজ্যপালকে অভ্যর্থনা জানান। রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন …
আরও পড়ুন »দেরি করে হলেও ন্য়ায় বিচারই হয়েছে, সাফ কথা জয়া বচ্চনের
ওয়েব ডেস্ক: তিনি রাস্তায় ফেলে ধর্ষকদের পিটিয়ে মারার নিদান দিয়েছিলেন, অন্যদিকে আজ তেলেঙ্গানা পুলিশের এনকাউন্টারে আজ খতম হয়েছে পশুচিকিৎসকের চার ধর্ষণকারী। এই বিষয়ে জয়া বচ্চনের প্রতিক্রিয়া, দেরি করে হলেও ন্যায় বিচার হয়েছে। প্রসঙ্গত, হায়দরাবাদের তরুণী পশুচিকিৎসকের গণধর্ষণ ও হত্যার ঘটনায় লোকসভায় প্রথম থেকেই সরব হয়েছিলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তথা …
আরও পড়ুন »পুলিশকে কুর্নিশ ঘরের মেয়ে সাইনার, উপযুক্ত শাস্তির পক্ষে অনুপম, প্রসেনজিতও
ওয়েব ডেস্ক: উপযুক্ত শাস্তি হয়েছে, ন্যায় বিচার হয়েছে, সাধারণ মানুষের পাশাপাশি হায়দরাবাদ পুলিশকে এভাবেই কুর্নিশ জানাচ্ছে সেলিব্রিটিরাও। এই বিষয়ে একের পর এক টুইট করছেন মুম্বাইয়ের অনুপম খের থেকে বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকারা। উল্লেক্ষ্য, হায়দরাবাদের খুন ও ধর্ষণের ঘটনার ন্যায় বিচার চেয়েছিল গোটা দেশ। অন্যদিকে শুক্রবার সকালে তরুণী পশু চিকিৎসকের …
আরও পড়ুন »এক এনকাউন্টারে ভিলেন থেকে হিরো, পুষ্পবৃষ্টি, শুভেচ্ছা বন্যায় ভাসছে তেলেঙ্গানা পুলিশ
ওয়েব ডেস্ক: ধর্ষণ ও খুনে অভিযুক্তদের এনকাউন্টারে খতম করায় রাতারাতি ভিলেন থেকে হিরো তেলেঙ্গানা পুলিশ। উল্লেখ্য, আজ ভোর রাতে সাইবারাবাদে তেলেঙ্গানা পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় ৪ ধর্ষণকারীর। এই ‘বিচারে’ খুশি অনেকেই। টুইটার ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় তেলেঙ্গানা পুলিশের পক্ষেই প্রতিক্রিয়া দিচ্ছেন সাধারণ মানুষ। অধিকাংশের মতে এনকাউন্টার নিয়ে কিছু প্রশ্ন থাকলেও পুলিশ …
আরও পড়ুন »পুলিশের অস্ত্র ছিনতাই করে পুলিশকে গুলি, তারপর এনকাউন্টার: সামসাবাদের ডিএসপি
ওয়েব ডেস্ক: পুলিশের অস্ত্র ছিনিয়ে পালায় অভিযুক্তেরা, এরপর পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার জন্যই এনকাউন্টার করতে বাধ্য হয় তেলেঙ্গানা পুলিশ, জানিয়ে দিলেন সাবসাবাদের ডিসিপি প্রকাশ রেড্ডি। উল্লেখ্য, গোটা দেশ এই মুহূর্তে তেলাঙ্গানা পুলিশের ভূয়সী প্রশংসা করছে। সকলেরই মত যা ঘটেছে ভালো হয়েছে। যার মধ্যে রয়েছে নিগৃহীতার বাবা, নির্ভয়ার মা। …
আরও পড়ুন »‘অন্তত একজন মেয়ে সুবিচার পেল, ধন্যবাদ পুলিশকে’, তীব্র প্রতিক্রিয়া নির্ভয়ার মা’র
ওয়েব ডেস্ক: হায়দরাবাদে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের পর তীব্র প্রতিক্রিয়া দিলেন নির্ভয়ার মা আশা দেবী। এদিন তিনি বলেন, কীভাবে ধর্ষিতাদের বিচার দিতে হয় তা তেলেঙ্গানার থেকে অন্য রাজ্য শিখুক। প্রসঙ্গত, হায়দরাবাদের তরুণী পশুচিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পুননির্মাণের জন্য এদিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ৪ অভিযুক্তকে। পুলিশের মতে …
আরও পড়ুন »অনশনরত পার্শ্ব শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
নীল রায়। লাগাতার আন্দোলনের জন্য দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত পার্শ্ব শিক্ষকরা। এবার তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। তেমনই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji)। তিনি বলেন, “বামফ্রন্ট উঠে যাওয়ার সময় নির্দিষ্ট প্রকল্পে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করেছিল। তখন পদ্মের পাপড়ি ফোটেনি। আমরা কেন সমালোচিত হব? ওরা ধরেই নিয়েছে …
আরও পড়ুন »এবার আমার মেয়ের আত্মা শান্তি পেল, বললেন মৃত পশুচিকিৎসকের বাবা
ওয়েব ডেস্ক: হায়দরাবাদে গণধর্ষিতা ও মৃতা পশুচিকিৎসকের বাবা বললেন, এবার হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পেল। প্রসঙ্গত, শুক্রবার কাকভোরে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে হায়দরাবাদ গণধর্ষণ কান্ডের ৪ অভিযুক্তর। এই ঘটনা জানার পরেই এমন প্রতিক্রিয়া দিলেন তরুণী পশু চিকিৎসকের বাবা। উল্লেখ্য, দেশ উত্তাল হয়ে উঠেছিল হায়দরাবাদের ঘটনায়। চাপে ছিল তেলেঙ্গানা সরকারও। …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news