সূর্য সরকার।
নাগরিকত্ব বিল নিয়ে পাল্টা চাপের কৌশল নিল রাজ্য বিজেপি (BJP)। সংসদের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Ammenment Bill) করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সহ বিরোধীদের কাছে ফেলতেই এই অভিনব কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।রবিবার দলের সদর কার্যালয় বিজেপি মহিলা মোর্চা অগণিত চিঠি লেখা হয়েছে। প্রধানমন্ত্রীর সচিবালয়ের ঠিকানায় সেই চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে তারা। নাগরিকত্ব বিল সংশোধনের মাধ্যমে শরণার্থীদের অধিকার দেওয়ার দাবি তোলা হয়েছে সেই চিঠিতে।

অসম এনআরসি লাগু হলেও, পশ্চিমবঙ্গে এনআরসি ইস্যুতে কিছুটা হলেও চাপে রাজ্য বিজেপি। এই ইস্যুতে বিজেপির পালের হাওয়া কাড়তে উদ্যত তৃণমূল। এনআরসি ইস্যুতে বিজেপিকে চাপে ফেলতে মরিয়া বাম-কংগ্রেসও (Left – Congress)। পাল্টা জবাব দিতেই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সরব হয়েছে রাজ্য বিজেপি। দ্রুততার সঙ্গে যেন নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়, সেই বিষয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অনুরোধ করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। শুধুমাত্র মহিলা সংগঠনের তরফ নয় বিজেপির যুব মোর্চা তরফেও এই কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে যুব মোর্চা লাখো চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। এবার মহিলা মোর্চাও সেই পথ নিল।
বরাবরই বিজেপি বলে এসেছে এনআরসি লাগু হলে বাইরে থেকে আসা হিন্দু শরণার্থীদের কোন ক্ষতি হবে না। বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলেছে, তাহলে অন্য ধর্মের মানুষের কি হবে? পাশাপাশি, অনেক হিন্দুদের নাম অসমের এনআরসি তালিকায় থেকে বাদ গিয়েছে। সেই বিষয়টি নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। ফলে এবার রাজ্যে তৃণমূলকে (TMC) পাল্টা চাপ দিতে নাগরিকত্ব বিল সংশোধনীর মাধ্যমে যেন শরণার্থীদের বিশেষত হিন্দুদেরকে এদেশের নাগরিক অধিকার দেওয়া যায় সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার এই কর্মসূচি। বলা ভালো, বাইরে থেকে আসা হিন্দু বাঙালদের কাছে পেতে বিজেপির এই উদ্যোগ মনে করছে ওয়াকিবহাল মহল প্রসঙ্গত, গত ১ অক্টোবর কলকাতা সফরে এসে অমিত শাহ রাজ্য বিজেপি নেতৃত্ব এই কর্মসূচি করার নির্দেশ রাজ্য বিজেপি নেতৃত্বকে দিয়ে যান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news