Breaking News
Home / TRENDING / ন্যায্যো পাওনার দাবিতে এবার ধরনায় বৃত্তিমূলক শিক্ষকরাও

ন্যায্যো পাওনার দাবিতে এবার ধরনায় বৃত্তিমূলক শিক্ষকরাও

নীল রায়।

পার্শ্বশিক্ষকদের ধরনা চলছে! তারই মধ্যে বৃত্তিমূলক যৌথ মঞ্চ ধরনা কর্মসূচিতে বসতে চলেছে আজ থেকে। ধর্মতলা রানী রাসমণি এভিনিউতে মঙ্গল-বুধ ও বৃহস্পতিবার নিজেদের ন্যায্য পাওনার দাবিতে ধরনা কর্মসূচি পালন করবেন তাঁরা। বৃত্তিমূলক যৌথ মঞ্চের কথায়, নিজেদের দাবি একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterji) জানানো সত্ত্বেও কোনও ফল হয়নি, তাই কার্যত বাধ্য হয়েই তাঁরা ধরনায় বসছেন।

কর্মসূচির মাঝেই বুধবার বিকেলে তাঁরা রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি প্রসঙ্গে জানাবেন। এ প্রসঙ্গে বৃত্তিমূলক যৌথ মঞ্চের অন্যতম সদস্য বিকাশ সোনকর বলেন, “রাজ্য সরকার যতদিন আমাদের দাবি পূরণ করবে না ততদিন আমরা আন্দোলন করে যাব। কারণ আমরা স্কুলে কম্পিউটার শিক্ষা দিই।‌ যে শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের জীবন এক নতুন দিশা পায়। অথচ রাজ্য সরকারের উদাসীনতায় আমরা শিক্ষকরাই আজ বঞ্চিত।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *