Breaking News
Home / TRENDING / পেঁয়াজ কেটে ইন্দিরা গান্ধীর জন্মদিনে অভিনব প্রতিবাদ কংগ্রেসের

পেঁয়াজ কেটে ইন্দিরা গান্ধীর জন্মদিনে অভিনব প্রতিবাদ কংগ্রেসের

সূর্য সরকার।

কেক নয়, পিঁয়াজ কেটে অভিনব কায়দায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) জন্মদিন পালন করলেন কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার পিঁয়াজ কেটে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাল প্রদেশ কংগ্রেস। এদিন তালতলায় ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)। সেখানেই পেঁয়াজ কেটে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলেন তারা।

এ প্রসঙ্গে কংগ্রেস (Congress) সাংসদকে প্রশ্ন করা হলে তিনি বলেন , “ইন্দিরা গান্ধী চেয়েছিলেন দারিদ্র্যমুক্ত ভারত। আমজনতা শুধু ভাত একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে ভালোবাসে। কিন্তু সেই পেঁয়াজের দাম যখন মাত্রাছাড়া তখন মানুষ খাবে কি, তার জন্যই এই প্রতিবাদ।” প্রদীপ ভট্টাচার্যের আরও দাবি, “মূল্যবৃদ্ধি ইস্যু থেকে জনতার নজর ঘোরাতেই এনআরসি করছে বিজেপি।” বাংলা হোক কিংবা দেশ এনআরসির প্রয়োজন নেই ! এনআরসি করে দেশকে খন্ড-বিখন্ড করতে চাইছে ভারতীয় জনতা পার্টি এমনটাই অভিযোগ করেন প্রদীপ ভট্টাচার্য।

এই বর্ষীয়ান কংগ্রেস সাংসদ বলেন, “ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করেছিলেন ইন্দিরা গান্ধী। রাজন্য ভাতা বিলোপ হোক কিংবা জমিদারি প্রথা, এগুলি বন্ধ করে এক নতুন ভারতের জন্ম দিয়েছিলেন তিনি। কিন্তু আজকে নরেন্দ্র মোদি, ব্যাংক গরিব মানুষের জন্য বন্ধ করে দিতে চাইছেন​।” যদিও কংগ্রেসের এই অভিনব প্রতিবাদ কর্মসূচির জেনে বেশ খানিকক্ষণ অবরুদ্ধ থাকে মৌলালী থেকে ধর্মতলাগামী রাস্তা। কিছুক্ষণের যানজটে নাকাল হয়ে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *