Breaking News
Home / TRENDING / সাফল্যের হাজার চাপ, তবু জীবনের সেরা সময়ে আত্মহত্যার চেষ্টা করবেন নুসরত!

সাফল্যের হাজার চাপ, তবু জীবনের সেরা সময়ে আত্মহত্যার চেষ্টা করবেন নুসরত!

নিজস্ব সংবাদদাতা:

নুসরত অসুস্থ। হাজারটা খবর আসছে।

কয়েকটি সংবাদমাধ্যম বলছে, হাসপাতাল জানিয়েছে জনপ্রিয় নায়িকা সাংসদ ওষুধের ওভারডোজে অসুস্থ। যদিও পরিবারের তরফে বারবার বলা হয়েছে, ওসব না, শ্বাসকষ্টজনিত অসুস্থতা, যে সমস্যা নাকি ছোট বয়স থেকেই তাঁর রয়েছে। কিন্তু হাসপাতালের খবরটা গোলমেলে। গোলমেলে এই জন্য যে, স্বাভাবিক বুদ্ধিতে ওষুধের ওভারডোজ বলতেই মনে আসে আত্মহত্যার কথা। আচ্ছা, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করননি তো নুসরত?

ধরে নিচ্ছি না। না না, কেনই বা! নুসরত জাহানের কেরিয়ারগ্রাফ তো উল্টো কথাই বলবে। তিনি বর্তমানে জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। গত কয়েক বছরে ছবির পর ছবি। শুরুটা ‘কমার্সিয়াল’ তথা ‘রিবেক’ হলেও এখন সব ধরনের ছবির নায়িকা। অধিকাংশ পরিচালকের পছন্দের অভিনেত্রী। এই সৃজিতের (মুখার্জি) ‘উমা’ করলেন, তারপর ধরুন বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’। সামনেই আসছে পাভেল পরিচালিত ‘অসুর’। মিডিয়াতেও তিনি একচেটিয়া। পেজ ত্রি-তে তাঁর কত কত লাস্যময়ী ছবি, তাঁকে নিয়ে গসিপ, যে গসিপ বাঁচিয়ে রাখে পেজ ত্রি’র ভেসভ্যালুকে। তদুপরি বিজ্ঞাপনে বিজ্ঞাপনে নুসরত জাহানের মুখ। হাজারটা এনডোর্সমেন্ট। এমনকী কলকাতার বড়সড় থিমপুজোগুলোর প্রচারেও ‘দেবী’র ভূমিকায়। সেক্ষেত্রে ধর্মের ধরাবাঁধা পাঁচিলকে ডিঙিয়েছেন নুসরত। তিনি ‘দুর্গা মা’র ভক্ত অন ক্যামেরায় একাধিকবার বলেওছেন। তার বাড়ির সরস্বতী লক্ষ্মীপুজোকে কভার করে টিভি চ্যানেল। এইজন্যই যে, এখন নুসরতের বাজার ভালো। সত্যি বলতে, প্রচারে ও প্রসারে তাঁর সঙ্গে কম্পিটিশন দেওয়ার মতো জনপ্রিয় নায়িকা নেই বললেই চলে। কিছুটা উঠে আসছেন প্রিয়াঙ্কা। যাক গে, আসল কথা এই, যে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন একজন পেশাদার, নুসরত তা ছুঁয়ে ফেলেছেন ইতিমধ্যে। এইসঙ্গে ভুললে চলবে না যে, ২০১৯ লোকসভা ভোটের পর রাজনৈতিক ক্ষেত্রেও সুপার উম্যান নুসরত জাহান! তৃণমূল কংগ্রেসের হয়ে বসিরহাট আসনে বিপুল ভোটে জিতে দিল্লির সংসদ ভবনের অন্যতম সাংসদও।

তাহলে একদিকে সফল নায়িক, পেজ ত্রি ভ্যালু, বিজ্ঞাপনের মুখ, থালিগার্ল, এটাসেটা এবং সাংসদ। আর কী লাগে! সবটাই যেন কল্পতরুর আশীর্বাদের মতো ম্যাজিক করে হয়ে গেল! প্রশ্ন হল, এমন ধারা নুসরত আত্মহত্যা করতে যাবেন কেন? সবচেয়ে বড় কথা, জীবনের খারাপ সময় তো ফেলে এসেছেন। সেই পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড। যাতে জড়িয়ে গেছিল নুসরতের প্রেমিকের নাম।আজ মনে হয় ওসব গতজন্মের বিষয়। মাঝে কেটে গিয়েছে অনেকট সময়। এর মধ্যে সুন্দরী নিউ কামার থেকে টলিউডের প্রভাবশালী নায়িকা হয়ে উঠেছেন। লোকে অবশ্য বলে, শ্রীকান্ত মোহতা না থাকলে সেই নুসরত এই নুসরত হয়ে উঠতেন না। এর জন্যে টালিগঞ্জের সবচাইতে সম্পন্ন প্রযোজকের পছন্দের পাত্রী হয়ে উঠতে হয়েছিল তাঁকে। পরে মিমির (চক্রবর্তী) আবির্ভাবে সেই রসায়ণে খানিক ভাটা পড়ে। অন্যদিকে তৃণমূল সংসদ অরূপ বিশ্বাসের সঙ্গেও নুসরতের বন্ধুত্বের কথা সবার জানা। এক্ষেত্রেও মিমি এসে পড়েন। তবে দুই নায়িকার এই যে ভোটের ময়দানে নামা, তার পেছনে এক নম্বর হাত যদি হয় তৃণমূল সুপ্রিমোর তবে দুই নম্বরটি যে অরূপ বিশ্বাসের তা সকলেই আন্দাজ করতে পারেন।

এরইমধ্যে নিখিল জৈনকে বিয়ে করে সংসারি হন নুসরত। জন্মগতভাবে ইসলাম ধর্মাবলম্বী হয়েও সিঁদুর-শাখা-পলা পরে বিপ্লব আনেন। মৌলবাদীদের চক্ষুশূলও হন কতকটা। কিন্তু অদম্য নুসরত সাফ জানান, সব ধর্মকে তিনি সম্মান করেন। সত্যি বলতে এমন আত্মবিশ্বাসী হওয়ারই কথা ধাপে ধাপে সফলতার সিঁড়ি ডিঙিনো নুসরত জাহানের। কারণ তিনি হাজারটা উত্থানপতনকে স্বীকার করেই, বিপুল চাপ সামলেই আজকের শৃঙ্গজয়ী নারী। পার্কস্ট্রিট কাণ্ডে যাঁকে পুলিশের জেরা সামলাতে হয়েছিল, সেই তিনি আজ বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, সেই তিনিই বসিরহাটের সাংসদ। অর্থাৎ কিনা, মান-মর্জাদা, অর্থ, ক্ষমতা… অতি অল্প সময়ে, তুলনামূলক কম বয়সেই এই সবটা অর্জন করেছেন তিনি।

সত্যিই তো, সেই তিনি, সেই নুসরত জাহান আত্মহত্যা চেষ্টা করবেন কেন?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *