নিজস্ব প্রতিবেদন:
২২ নভেম্বর কলকাতায় প্রথম ভারত ও বাংলাদেশের মধ্যে দিন-রাতের টেস্ট হচ্ছে। এই ম্যাচে ভারতে প্রথম কোনো আন্তর্জাতিক খেলা গোলাপি বলে হবে। এমজি কোম্পানিকে বিসিসিআই এখনও পর্যন্ত ১২৪টি গোলাপি বলের অর্ডার দিয়েছে। প্রতিটি বল বানাতে সময় লাগবে ৭-৮ দিন।

এমজি কোম্পানির মার্কেটিং ডিরেক্টর পারস আনন্দ বলেন, লাল ও গোলাপি বলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। লাল বলের রং একবার তৈরি করলেই হয়, কিন্তু বারবার রং করে বলের রং গোলাপি করা হয়। একটি রং শুকনো হলে, তার উপর আরেকটি রং দেওয়া হয়। এভাবে পর্যায়ক্রমে গোলাপি রং বলের মধ্যে আনা হয়। সেইজন্যই একটি বল তৈরি করতে এক সপ্তাহ সময় লেগে যায়।
কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশের মধ্যে সিরিজের শেষ টেস্টটি খেলা হবে গোলাপি বলে। ১৪ নভেম্বর ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারত, বাংলাদেশকে ১৩০ রানে পরাজিত করে। কিন্তু এবার কলকাতায় গোলাপি বলে টেস্ট ম্যাচে কে জয় ছিনিয়ে আনে, সেদিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news