নীল রায়।
আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Legislative Assembly) শীতকালীন অধিবেশন। ওইদিন বিকেলে তিনটেয় শোক প্রস্তাব পাঠের পর অধিবেশন মুলতবি হয়ে যাবে। জানা গিয়েছে, দিন দশেক মতো চলবে বিধানসভার এই অধিবেশন। এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে সরকারপক্ষের। সেই মতোই ঠিক হয়েছে অধিবেশনের দিনক্ষণ।
প্রথমে ঠিক ছিল, ২২ নভেম্বর শুরু হবে বিধানসভার অধিবেশন। কিন্তু, আগামী ২৫ নভেম্বর রাজ্যে তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট থাকায় পিছিয়ে দেওয়া হয় অধিবেশনের দিন। সেই কারণেই বিধানসভা অধিবেশনের দিন পিছিয়ে দেওয়া হয়। ২৮ নভেম্বর উপভোটের ফল ঘোষণা। তার আগেই শুরু হয়ে যাচ্ছে বিধানসভার অধিবেশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news