নিজস্ব প্রতিবেদন:
৫০০ বছর পর এই প্রথম অযোধ্যার ১০৫টি গ্রামের সূর্যবংশীয় ক্ষেত্ৰীয় পরিবার পুরুষরা মাথায় পাগড়ী ও পায়ে চামড়ার জুতো পড়ল। কারণ- রাম মন্দির নির্মাণের সংকল্প তাঁদের পূরণ হচ্ছে। তাই এদিন ওই বংশের পুরুষরা ঘর ঘর গিয়ে পাগড়ী বাঁধছে।
বাবরের আমলে রাম মন্দিরে হামলার কারণে অযোধ্যার সূর্যবংশের পরিবারের লোকজন শপথ নিয়েছিলেন, যতদিন পর্যন্ত পুনরায় ওই স্থানে রাম মন্দির না হবে, ততদিন পাগড়ী বাঁধবে না, চামড়ার জুতো পরবে না। অযোধ্যা ছাড়াও কিছু এলাকায় প্রায় ১০৫টি গ্রামে সূর্য বংশের পরিবার রয়েছে। তাঁদেরকে অনেকে ঠাকুর পরিবার বলেও সম্বোধন করেন। তাঁরা রামের পূজার উপরই বিশ্বাস করেছেন। তাই সুপ্রিম কোর্ট থেকে রাম মন্দির নির্মাণ রায় আসার পর, তাঁরা উৎসবে মেতে উঠেছে।
সরায়রাসীর আইনজীবী বাসুদেব সিংহ বলেন, সুপ্রিম কোর্টের রায় আসার পর এখনও পর্যন্ত ৪০০টি পাগড়ী বাঁধা হয়েছে। এই বংশের এখনও দেড় লক্ষ লোক আশেপাশের গ্রামে রয়েছে। তাঁরাও পাগড়ী বাঁধবে। অযোধ্যার ভারতী কথা মন্দিরের পুরোহিত অমারশ্রী ভারতী বলেন, সূর্যবংশীয়রা পাগড়ী না বাঁধার সংকল্প করেছিলেন, তাঁদের বিয়ের সময়ও একই নিয়ম করা হয়েছে। এছাড়া চামড়ার জুতো তাঁরা কখনও পরেনি। তাঁরা অযোধ্যায় রাম মন্দির বানানোর জন্য অপেক্ষা করে গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news