Breaking News
Home / TRENDING / ডেঙ্গুতে শিশু মৃত্যুর দায় হাসপাতালের ওপর চাপালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ

ডেঙ্গুতে শিশু মৃত্যুর দায় হাসপাতালের ওপর চাপালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ

সূর্য সরকার।

ডেঙ্গুতে আক্রান্ত শিশু মৃত্যু নিয়ে বিস্ফোরক ডেপুটি মেয়র (Deputy Mayor) অতীন ঘোষ। সোমবার ভোর রাতে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় লেকটাউন বাসিন্দা একটি শিশুর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু উল্লেখ রয়েছে। যদিও সোমবার কলকাতা পুর নিগম এলাকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডেপুটি মেয়র বলেন, “শিশুটির ডেঙ্গু হয়েছিল তার চিকিৎসা চলছিল যদিও তার মৃত্যুর মূল কারণ হাইড্রেশন। অতিরিক্ত স্যালাইন দেওয়ার ফলে শিশুটি বুকে জল জমে যায় এবং যার জন্যেই এই মৃত্যু।” তিনি আরও বলেন, “ঠিকমত নজরদারিতে চিকিৎসা হলে হয়তো শিশুটি ডেঙ্গু থেকে বেঁচে ফিরতে পারত।”

পরে সাফাই দিয়ে আগামী বৃহস্পতিবার বেলা তিনটের সময় প্রথমবারে জন্য কলকাতা পুর নিগমের (Kolkata Municipal Corporation) পক্ষে পরীক্ষামূলক ভাবে ড্রোনের সাহায্যে উঁচু আবাসনের যে সব জায়গায় সাধারণভাবে পুরসভার কর্মীরা পৌঁছতে পারেন না সেখানে কীটনাশক ছড়িয়ে ডেঙ্গু নিধন করা হবে বলেও জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *