Breaking News
Home / TRENDING / শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী নুসরাত জাহান

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী নুসরাত জাহান

নীল রায়।

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান (Nusrat Jahan)। রবিবার রাত সাড়ে নটা নাগাদ অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে নুসরাত জাহানের ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, শ্বাসকষ্টের সমস্যার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

ঘটনাচক্রে, সোমবার থেকেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। কিন্তু তার ঠিক একদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি থাকায় সেখানে যোগ দিতে পারছেন না নুসরাত। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার এতটাই খারাপ ছিল যে তাঁকে রাখা হয়েছিল হাসপাতালের আইসিইউতে। পরিস্থিতি আগের তুলনায় ভালো বলে দাবি করেছে নুসরাত ঘনিষ্ঠরা। কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে তা অবশ্য জানানো হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *