নিজস্ব সংবাদদাতা:
নুসরত জাহান কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন? কতকটা তেমনই ইঙ্গিত দিচ্ছে জনপ্রিয় অভিনেত্রী যেখানে চিকিৎসাধীন সেই হাসপাতালের তথ্য। পরিবারের তরফে শ্বাসকষ্ঠের সমস্যার কথা বলা হলেও হাসপাতাল জানায়, ওষুধের ওভারডোজেই অসুস্থ হন নায়িকা। তা কি ঘুমের ওষুধ জাতীয় কিছু বা অন্য কোনও ড্রাগ? তা অবশ্য স্পষ্ট করা হয়নি হাসপাতালের তরফে। তবে একটি সূত্রে খবর, ইতিমধ্যে বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালটি এই ঘটনাকে কেন্দ্র করে ফুলবাগান থানায় একটি জিডি করেছে।
উল্লেখ্য, নুসরাত জাহানের পরিবার প্রথম থেকে এদিন বলা হয়, ছোটবেলা থেকেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বসিরহাটের সাংসদের। গতকাল তা বাড়াবাড়ি হওয়াতেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তবে এই বিষয়ে নুসরত জাহানের স্বামী নিখিল জৈনের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news