Breaking News
Home / হেড লাইন্স (page 654)

হেড লাইন্স

বিয়ের নাটক, ৩ লাখ হাতিয়ে পলাতক ‘বর’, প্রতারিত হিন্দমোটরের যুবতী

প্রসেনজিৎ ধর: জীবনসঙ্গী খুঁজে পেতে ম্যাট্রিমোনি সাইটে নাম নথিভুক্ত করেছিলেন হিন্দমোটরের এক মহিলা। অজয় সিং আগরওয়াল নামে এক ব্যাক্তির সঙ্গে পরিচয়ের পর তাঁরা বিয়েও করেন। কিন্তু বিয়ের পরদিনই তিন লাখ টাকা পালায় অজয় সিং। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ অভিযুক্তের নাগাল পায়নি এখনও।প্রতারিত মহিলার অভিযোগ, তাঁর মতো কলকাতার মানিকতলা …

আরও পড়ুন »

আর্থিক কেলেঙ্কারির দায়ে গ্রেফতার পরিচালক, জেনে নিন ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা ভুয়ো কোম্পানীর নামে নামে আর্থিক কেলেঙ্কারির মামলায় বড় সাফল্য পেল সিবিআই। কয়েকদিন আগেই, বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগে সিলিকন কোম্পানীর কর্ণধার শিবপ্রসাদ কুন্ডুকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে জেরা করে উঠে আসে পরিচালক বিজয় প্রসাদ মিশ্রর নাম। কয়েকদিন আগেই বিজয় প্রসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সিবিআই। …

আরও পড়ুন »

চাপে বিজেপি, ভোটের মুখে এনডিএ ছাড়ল অগপ

ওয়েব ডেস্ক: ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল এনডিএ। এবার তাদের আরও এক গুরুত্বপূর্ণ শরিক জোট ছাড়ল। নাগরিকপঞ্জী নিয়ে মতবিরোধের জেরে বিজেপির সঙ্গ ত্যাগ করল অসম গণ পরিষদ (অগপ)। বলা বাহুল্য নাগরিকপঞ্জী বিল যে রাজ্যে আনা হয়েছে সেই অসমের দল অগপ। রাজনৈতিক জটিলতার কারণেই অগপ-কে এনডিএ ছাড়তে হল বলে মনে করছে …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীকে চিঠি অশোকের, জেলা শাসকের বিরুদ্ধে ফৌজদারি মামলার দাবি

নিজস্ব সংবাদদাতা: এবার আলিপুরদুয়ারের জেলা শাসক নিখিল নির্মলের বিরুদ্ধে ফৌজদারি মামলার রুজু করার দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি লিখে এই দাবি জানালেন বাম বিধায়ক তথা শিলিগুড়ির পৌরপ্রধান অশোক ভট্টাচার্য। চিঠিতে বাম নেতা ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ্য করেছেন। তাঁর মতে যেভাবে ওই জেলা শাসক যুবককে প্রহার করেছেন তা জঘন্য। অশোক …

আরও পড়ুন »

সাগর ও কুম্ভতে দু’হাজার স্বেচ্ছাসেবক সাঁতারু ভারত সেবাশ্রম সংঘের

নীল বণিক: প্রতিবছর গঙ্গাসাগর, কুম্ভমেলা সহ দেশ জুড়ে নানা ধর্মীয় আয়োজনে তীর্থযাত্রীদের সহযোগিতায় তথা বিপদের সময় তাঁদের উদ্ধার কাজে থাকেন ভারত সেবাশ্রম সংঘের অসংখ্য সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। তেমনই এ বছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের উদ্ধার কাজে দেড় হাজার ও এলাহাবাদের কুম্ভ মেলায় ৫০০ সাঁতারু নিয়োগ করেছে ভারত সেবাশ্রম সংঘ। আজ …

আরও পড়ুন »

মান্নান, মমতা, কাকেশ্বর ও লালবাতি, পড়ুন কিসসা কুর্সি কা

নীল রায়: মমতা-বিমানের সৌজন্যেই কি বিরোধী দলনেতা আব্দুল মান্নান! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই কি এখনও বিরোধী দলনেতার পদে বহাল রয়েছেন আব্দুল মান্নান! এমন প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। কংগ্রেসের অন্দরমহলেও আক্রমণের মুখে পড়েছেন মান্নান সাহেব। এমনকি বিরোধী দলনেতা রূপে তাঁর থেকে যাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন …

আরও পড়ুন »

কড়া নিরাপত্তায় শুরু সাগরমেলা, সন্তরাও টের পাবেন ভোট আসছে!

ওয়েব ডেস্ক: আজ থেকে শুরু হল গঙ্গাসাগর মেলা। আজ ৭ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। ইতিমধ্যে ভিড় বাড়তে শুরু করেছে সাগর দ্বীপে। বিভিন্ন রাজ্য থেকে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। প্রতিবারের মতো সাধারণ ভক্তের যেমন ভিড় হবে গঙ্গাসাগরে, তেমনি সাধু সন্তদের অস্থায়ী আখরা বসবে পবিত্র সাগরের ময়দানে। প্রশাসন সূত্রে খবর, …

আরও পড়ুন »

হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন নেই, রোগী বিক্ষোভ কান্দিতে

চিরঞ্জিৎ ঘোষ: কান্দি মহকুমা হাসপাতালে কুকুরে কামড়ের প্রতিরোধক অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই। যার জেরে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় রোগীরা। দিনের পর দিন ভ্যাকসিন না মেলায় সোমবার সকালে কান্দি মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখালেন রোগী ও রোগীর আত্মীয়রা । কুকুরে কামড়ে অসুস্থ রোগীর আত্মীয়দের অভিযোগ, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার কুকুরে কামড়ানো …

আরও পড়ুন »

বড় ঘোষণা মোদীর, এবার উচ্চবর্ণদেরও জন্যও সংরক্ষণ, জানতে ক্লিক করুন

নিজস্ব সংবাদদাতা: ভোটের মুখে বড় ঘোষণা নরেন্দ্র মোদীর। এবার উচ্চ বর্ণের পিছিয়ে পড়া মানুষেরাও পাবেন সংরক্ষণ। যাঁরা উচ্চ বর্ণের কিন্তু আর্থিকভাবে দুর্বল তাঁরাই পাবেন এই সংরক্ষণের সুবিধা। সূত্রের খবর, সরকারি চাকরির ক্ষেত্রে ১০% আসন সংরক্ষণ থাকবে উচ্চ বর্ণের পিছিয়ে পড়াদের জন্য। অন্যদিকে একই নিয়ম লাগু হচ্ছে সরকারি ও বেসরকারি শিক্ষাক্ষেত্রেও। …

আরও পড়ুন »

বিজেপির নির্বাচনী প্রস্তুতিতে বড় ভূমিকায় রাজনাথ, জানতে ক্লিক করুন

নীল বণিক: ২০১৯-এর দামামা বেজে গেছে ইতিমধ্যে। এবারে বছরের শুরুতেই লোকসভা ভোটের প্রচারের জন্য কমিটি গঠন করলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সারা দেশে নির্বাচনের জন্য মোট ১৭টি কমিটি গঠন করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির মাথায় রাজনাথ সিংকে বসিয়েছেন তিনি। বর্ষীয়ান নেতা রাজনাথ এবার দলের ইস্তেহার …

আরও পড়ুন »

মমতার সংখ্যালঘু ভোটব্যাঙ্কে টোকা দিয়েছেন সোমেন, যোগদান অব্যাহত

নীল বণিক: সোমেনের ছাতার তলায় সংখ্যালঘুদের অংশগ্রহণ অব্যবত। এই বর্ষীয়ান কংগ্রেস নেতার ব্যক্তিত্বের জাদু যে একটা বড় ব্যাপার তা অস্বীকার করেন না বিরোধীরাও। সোমবার ফের তার নমুনা দেখা গেল বিধান ভবনে। এদিন তৃণমূল কংগ্রেস ও বামেদের কলকাতার একাধিক স্থানীয় স্তরের সংখ্যালঘু কর্মীরা ‘ছোটদা’র নেতৃত্বে কংগ্রেসে যোগদান করলেন। সোমেন মিত্রর মতে, …

আরও পড়ুন »

ঐতিহাসিক সিরিজ জয়ে বিরাটদের শুভেচ্ছা মুখ্যমুন্ত্রীর

নীল বণিক: অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, অষ্ট্রেলিয়ায় ২-১ ব্যাবধানে সিরিজ জয় করেছে বিরাট কোহলির ভারতীয় দল। এই প্রথম কোনও ভারতীয় দল অসিদের দেশে তাঁদের হারিয়ে সিরিজ জিতল। তাও আবার রীতিমতো দাপটে দেখিয়ে। সোমবার সকালে এই সিরিজ জয়ে উৎসব …

আরও পড়ুন »

কুম্ভমেলায় বিশেষ উপহার এয়ার ইন্ডিয়ার, জেনে নিন ক্লিক করে

শুরুর মান্না আগামী ১৩ জনুয়ারি থেকে প্রয়াগরাজ এলাহাবাদ বন্ধনীতে শুরু হচ্ছে কুম্ভ মেলা । এই কুম্ভমেলা উপলক্ষ্যে পুণ্যার্থীদের জন্য সুখবর এয়ার ইন্ডিয়ার। তাঁরা জানিয়েছে, কুম্ভমেলায় পৌঁছতে দেশের তিনটি শহর কলকাতা, আমেদাবাদ, দিল্লি থেকে সরাসরি বিমান পরিষেবা শুরু করছে এয়ার ইন্ডিয়া। ১৩ই জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত এই রুটে যাতায়াত করবে বেশ …

আরও পড়ুন »

বিয়ে, না নষ্টামি?

মূল রচনা: হরিশঙ্কর পরসাই অনুবাদ: পার্থসারথি পাণ্ডা নতুন একটা কারখানা চালু হল। অমনি কাজের জন্য দলে দলে দেশের লোক সেখানে আসতে শুরু করল। তাদের থাকার জন্য বস্তিও গড়ে উঠল। ঠাকুরপুরার ঠাকুর, ব্রাহ্মণপুরার পণ্ডিতও সেই বস্তিতে এসে জুটলেন। কারখানায় একসঙ্গে কাজ করতে লাগলেন এবং পাশাপাশি ব্লকে থাকতে শুরু করলেন। ঠাকুরের জোয়ান …

আরও পড়ুন »

শৈত্য প্রবাহে কাঁপছে উত্তর ভারত

ওয়েব ডেস্ক শৈত্য প্রবাহে কাঁপছে গোটা উত্তর ভারত। তার ওপর মাত্রাছাড়া দূষণ রাজধানীর জনজীবন বিপর্যস্ত। সোমবার সকালে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে কোনও বিমান ওঠা নামা করতে পারে নি। দেরীতে চলছে রাজধানী সহ বেশ কয়েকটি ট্রেন। এদিকে রবিবারও জম্মু কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় তুষারপাত …

আরও পড়ুন »

রাহুলকে কেন ক্ষমা চাইতে বললেন সীতারমণ, জানুন ক্লিক করে

ভাস্কর মান্না রাফাল ইস্যুতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের তরজা সংসদ ছাড়িয়ে এবার সোশাল মিডিয়া তোলপাড় করছে। এদিকে, সব মিথ্যে তথ্য ফাঁস করেছেন বলে, সীতারমণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাহুলের ট্যুইটের পাল্টা জবাব স্বঘোষিত ভঙ্গিতে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামান। এদিন রাহুল গাঁধী একটি ট্যুইট …

আরও পড়ুন »