শুরুর মান্না
আগামী ১৩ জনুয়ারি থেকে প্রয়াগরাজ এলাহাবাদ বন্ধনীতে শুরু হচ্ছে কুম্ভ মেলা । এই কুম্ভমেলা উপলক্ষ্যে পুণ্যার্থীদের জন্য সুখবর এয়ার ইন্ডিয়ার। তাঁরা জানিয়েছে, কুম্ভমেলায় পৌঁছতে দেশের তিনটি শহর কলকাতা, আমেদাবাদ, দিল্লি থেকে সরাসরি বিমান পরিষেবা শুরু করছে এয়ার ইন্ডিয়া। ১৩ই জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত এই রুটে যাতায়াত করবে বেশ কয়েকটি বিমান। প্রতি মঙ্গল, শুক্র ও রবিবার কলকাতা থেকে এলাহাবাদে চলবে এই বিশেষ বিমান। তবে বিমানের ভাড়ায় কোনএ বিশেষ ছাড় থাকছে না বলেই জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news