নিজস্ব সংবাদদাতা
ভুয়ো কোম্পানীর নামে নামে আর্থিক কেলেঙ্কারির মামলায় বড় সাফল্য পেল সিবিআই। কয়েকদিন আগেই, বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগে সিলিকন কোম্পানীর কর্ণধার শিবপ্রসাদ কুন্ডুকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে জেরা করে উঠে আসে পরিচালক বিজয় প্রসাদ মিশ্রর নাম। কয়েকদিন আগেই বিজয় প্রসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সিবিআই। আজ কলকাতা থেকে বিজয় প্রসাদ মিশ্রকে গ্রেফতার করে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। সিবিআই সূত্রের খবর মঙ্গলবার ভুবনেশ্বরের কোর্ট বাজারে নিয়ে যাওয়া হবে বিজয় প্রসাদ মিশ্রকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news