Breaking News
Home / TRENDING / রাহুলকে কেন ক্ষমা চাইতে বললেন সীতারমণ, জানুন ক্লিক করে

রাহুলকে কেন ক্ষমা চাইতে বললেন সীতারমণ, জানুন ক্লিক করে

ভাস্কর মান্না

রাফাল ইস্যুতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের তরজা সংসদ ছাড়িয়ে এবার সোশাল মিডিয়া তোলপাড় করছে। এদিকে, সব মিথ্যে তথ্য ফাঁস করেছেন বলে, সীতারমণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাহুলের ট্যুইটের পাল্টা জবাব স্বঘোষিত ভঙ্গিতে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামান। এদিন রাহুল গাঁধী একটি ট্যুইট করে অভিযোগ করেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে ১ লক্ষ কোটি টাকা বরাত দেওয়ার যে দাবি লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী করেছেন, তা অসত্য। সূত্রই বলছে, এক পয়সাও আসেনি, একটি চুক্তিও হয়নি। তাঁর আরও দাবি, মিথ্যে তথ্য দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী।

তার পরে পাল্টা ট্যুইট করে নির্মলা দেখান, ২০১৪ থেকে ২০১৮ হ্যালকে ২৬,৭৫০ কোটি টাকা বরাত দেওয়া হয়েছে। আরও ৭৩ হাজার কোটি টাকা বরাত পাইপ লাইনে আছে।

এরপরই নির্মলা দাবি করেন, কংগ্রেস সভাপতি দেশকে যে ভাবে বিভ্রান্ত করছেন, তা লজ্জাজনক। রাহুল গাঁধীর এবার লোকসভায় দাঁড়িয়ে দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *