Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীকে চিঠি অশোকের, জেলা শাসকের বিরুদ্ধে ফৌজদারি মামলার দাবি

মুখ্যমন্ত্রীকে চিঠি অশোকের, জেলা শাসকের বিরুদ্ধে ফৌজদারি মামলার দাবি

নিজস্ব সংবাদদাতা:

এবার আলিপুরদুয়ারের জেলা শাসক নিখিল নির্মলের বিরুদ্ধে ফৌজদারি মামলার রুজু করার দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি লিখে এই দাবি জানালেন বাম বিধায়ক তথা শিলিগুড়ির পৌরপ্রধান অশোক ভট্টাচার্য। চিঠিতে বাম নেতা ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ্য করেছেন। তাঁর মতে যেভাবে ওই জেলা শাসক যুবককে প্রহার করেছেন তা জঘন্য। অশোক জানিয়েছেন ভিডিওটি দেখে তিনি ‘স্তম্ভিত’। তাঁর মতে, ‘জেলা শাসকের মতো একজন উচ্চস্তরের আধিকারিকের আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় সমগ্র উত্তরবঙ্গবাসী বিস্মিত।’ বাম বিধায়ক মনে করছেন, এই ঘটনা রাজ্যবাসীর জন্যও লজ্জাজনক, মুখ্যমন্ত্রীর জন্যও অসম্মানজনক বলেও মনে করেন অশোক।

আশোক ভট্টাচার্য মতে সমগ্র উত্তরবঙ্গবাসী চাইছেন জেলা শাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হোক। এইসঙ্গে শিলিগুরির পৌরপ্রধান জেলা শাসক ও তাঁর স্ত্রীর গ্রেফতারিও চেয়েছেন। দাবি জানিয়েছেন অবিলম্বে অপসারনের। বাম বিধায়কের মতে, মুখ্যমন্ত্রী ওই ভিডিও দেখলে সহমতই হবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *