চিরঞ্জিৎ ঘোষ:
কান্দি মহকুমা হাসপাতালে কুকুরে কামড়ের প্রতিরোধক অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই। যার জেরে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় রোগীরা। দিনের পর দিন ভ্যাকসিন না মেলায় সোমবার সকালে কান্দি মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখালেন রোগী ও রোগীর আত্মীয়রা ।
কুকুরে কামড়ে অসুস্থ রোগীর আত্মীয়দের অভিযোগ, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার কুকুরে কামড়ানো অ্যান্টি রেবিস ভ্যাকশিন পরিশেবা দেওয়ার কথা হাসপাতালের। দীর্ঘ একমাস যাবৎ এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে না রোগীদের। ফলে সমস্যায় পরেছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। সোমবার সকালেও ভ্যাকসিন না মেলায় কান্দি মহকুমা হাসপাতালে বহির্বিভাগে বিক্ষোভ দেখান তাঁরা। পরে হাসপাতালের সুপারের ঘরেও যান বিক্ষোভকারীরা। কিন্তু ঘর তালাবন্দি ছিল। তখন ঘরের বাইরেই বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা।
তবে কেন এই পরিস্থিতি তা জানায়নি সরকারি হাসপাতালটি। হাসপাতালে ভ্যাকসিন না মেলায় সাধারণ মানুষ বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে ভ্যাকসিন কিনছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news