Breaking News
Home / TRENDING / কড়া নিরাপত্তায় শুরু সাগরমেলা, সন্তরাও টের পাবেন ভোট আসছে!

কড়া নিরাপত্তায় শুরু সাগরমেলা, সন্তরাও টের পাবেন ভোট আসছে!

ওয়েব ডেস্ক:

আজ থেকে শুরু হল গঙ্গাসাগর মেলা। আজ ৭ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। ইতিমধ্যে ভিড় বাড়তে শুরু করেছে সাগর দ্বীপে। বিভিন্ন রাজ্য থেকে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। প্রতিবারের মতো সাধারণ ভক্তের যেমন ভিড় হবে গঙ্গাসাগরে, তেমনি সাধু সন্তদের অস্থায়ী আখরা বসবে পবিত্র সাগরের ময়দানে। প্রশাসন সূত্রে খবর, গত বছর ২২ লক্ষ মানুষ এসেছিলেন সাগর তীর্থে। প্রশাসনের অনুমান এবার সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ২৬ লক্ষে।

প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগর ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত ৬০০০ সিসিটিভি বসানো হয়েছে। এছাড়াও সাগর সৈকতে রয়েছে ১২ টি ওয়াচ টাওয়ার। এর পাশাপাশি এবার বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে ১০ টি বিশেষ আলো জ্বালানো হবে। সূত্রের খবর, এই আলোগুলি পেট্রোলের সাহায্যে জ্বলবে। অন্ধকারে উদ্ধার কাজে ব্যবহার হবে।

এইসঙ্গে গঙ্গাসাগরের রীতি অনুযায়ী মেলায় আগতদের থাকার জন্য হোগলা পাতা আর বাঁশ দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করছে প্রশাসন। পাশাপাশি পূন্যার্থীদের জন্য ২ লক্ষ টাকা করে বিমার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

সামনেই যে লোকসভা ভোট সেকথাও অবশ্য টের পাওয়া যাবে গঙ্গাসাগরে পৌঁছলেই। আসলে সৈকতে রয়েছে ১০টি জায়েন্ট স্ক্রিন। তাতে প্রতি মুহূর্তে দেখানো হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান। বলা বাহুল্য, জনসংযোগ বাড়াতেই এই উদ্যোগ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *