Breaking News
Home / TRENDING / চাপে বিজেপি, ভোটের মুখে এনডিএ ছাড়ল অগপ

চাপে বিজেপি, ভোটের মুখে এনডিএ ছাড়ল অগপ

ওয়েব ডেস্ক:

ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল এনডিএ। এবার তাদের আরও এক গুরুত্বপূর্ণ শরিক জোট ছাড়ল। নাগরিকপঞ্জী নিয়ে মতবিরোধের জেরে বিজেপির সঙ্গ ত্যাগ করল অসম গণ পরিষদ (অগপ)। বলা বাহুল্য নাগরিকপঞ্জী বিল যে রাজ্যে আনা হয়েছে সেই অসমের দল অগপ। রাজনৈতিক জটিলতার কারণেই অগপ-কে এনডিএ ছাড়তে হল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

সোমবার সাংবাদিক সম্মেলন করে গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানান অসম গণ পরিষদের সভাপতি অতুল বর।

উল্লেখ্য, দ্য সিটিজেন্স (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৮ অনুযায়ী আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, পারসী, শিখ, জৈন, খ্রিস্টান উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া যাবে। এই আইনটির বিষয়েই বিজেপির সঙ্গে একমত নয় অসমের আঞ্চলিক দল। সরকারি ভাবে তারা জানিয়েছে, এই নিয়ম লাগু হলে বাংলাদেশ থেকে অসমে হিন্দুদের আসা আরও বেড়ে যাবে। তাতে আখেরে ক্ষতি হবে অসমবাসীর।
Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *