নীল বণিক:
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, অষ্ট্রেলিয়ায় ২-১ ব্যাবধানে সিরিজ জয় করেছে বিরাট কোহলির ভারতীয় দল। এই প্রথম কোনও ভারতীয় দল অসিদের দেশে তাঁদের হারিয়ে সিরিজ জিতল। তাও আবার রীতিমতো দাপটে দেখিয়ে।
সোমবার সকালে এই সিরিজ জয়ে উৎসব যেমন শুরু হয় বিরাট, পুজারা, বুমরাদের ড্রেসিংরুমে, তেমনি গোটা দেশেও মেতে ওঠে আনন্দে। এবার জয়ের আনন্দ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ট্যুইট করেন, তোমরা আমাদের গর্বিত করেছ। দেশের মাথা উচু করেছে ভারতীয় দলের সদস্যরা। দেশের এই জয়ে তোমাদের সঙ্গে আমিও গর্বিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news