নীল বণিক:
২০১৯-এর দামামা বেজে গেছে ইতিমধ্যে। এবারে বছরের শুরুতেই লোকসভা ভোটের প্রচারের জন্য কমিটি গঠন করলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সারা দেশে নির্বাচনের জন্য মোট ১৭টি কমিটি গঠন করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির মাথায় রাজনাথ সিংকে বসিয়েছেন তিনি। বর্ষীয়ান নেতা রাজনাথ এবার দলের ইস্তেহার কমিটির মাথায় বসেছেন। তাঁর নেতৃত্বে ২০ জনের একটি কমিটি ২০১৯-এর ইস্তেহার তৈরি করবেন। সেই কমিটিতে রয়েছেন অরুণ জেটলি, নির্মলা সিতারামন, পীয়ূষ গোয়েল সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার একাধিক হেভিওয়েটরা।
এবারের নির্বাচনে বিজেপি নির্বাচনী ইস্তেহারকে সংকল্প পত্র বলছে গেরুয়া শিবির। দলীয় সূত্রের খবর দিল্লিতে আগামী বুধবার প্রথম সংকল্প পত্রের বৈঠক বসতে চলেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news