প্রসেনজিৎ ধর:
জীবনসঙ্গী খুঁজে পেতে ম্যাট্রিমোনি সাইটে নাম নথিভুক্ত করেছিলেন হিন্দমোটরের এক মহিলা। অজয় সিং আগরওয়াল নামে এক ব্যাক্তির সঙ্গে পরিচয়ের পর তাঁরা বিয়েও করেন। কিন্তু বিয়ের পরদিনই তিন লাখ টাকা পালায় অজয় সিং। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ অভিযুক্তের নাগাল পায়নি এখনও।প্রতারিত মহিলার অভিযোগ, তাঁর মতো কলকাতার মানিকতলা ও আালিপুর থানা এলাকাতেও দুই মহিলা অজয় সিং আগরওয়ালের কাছে প্রতারিত হয়েছেন।
২০১২ সালে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে হিন্দমোটরের ফ্ল্যাটে থাকতেন ওই মহিলা।
গত বছর ডিসেম্বর মাসে সাদিডটকমের মাধ্যমে অজয় সিং আগরওয়ালের খোঁজ পান তিনি। অজয় নিজেকে মুম্বাইয়ের বাসিন্দা বলে পরিচয় দেয়। সে বিল্ডার এবং দিল্লীতে তার তিনটে ফ্ল্যাট তৈরি হচ্ছে বলে জানায়।ভবিষ্যতে কলকাতায় এসে সেটেল হতে চায় সে। ফোনে কথা বলার পর তাঁরা কলকাতার মানিস্কয়ারে দেখা করেন। প্রথম দিনই বিয়ের প্রস্তাব দেয় অজয়। দু’চার দিন দেখা হওয়ার পর বিয়েতে রাজি হয়ে যান প্রতারিত মহিলা। এপ্রিল মাসে তাঁরা মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিয়ে করে স্ত্রীর সঙ্গে হিন্দমোটরে আসে অজয়। ধার মেটানোর নাম করে পরদিন তিন লাখ টাকা নিয়ে চলে যায়। যাওয়ার সময় অজয়কে দমদম এয়ারপোর্টে নামিয়ে দেন ওই মহিলা। তিন লাখ টাকা নিয়ে চলে যাওয়ার পর মনে সন্দেহ হওয়ায় পরদিন অন্য নম্বর থেকে অজয়কে মেসেজ করেন মহিলা। বিয়ে করতে চান কিনা জানতে চাইলে অজয় জানায় সে রাজি। অনেক ছবিও পাঠায় সে। আমি কলকাতাতেই আছি বলে দেখা করতে চান অজয় ‘নতুন মহিলা’র সঙ্গে। একদিন বিয়ে করে পরদিন আবার অন্য মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে অজয়। এই কাণ্ড দেখে মহিলা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

এরপর উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। একদিন মানিকতলা থানা থেকে মহিলাকে ফোন করে জানানো হয় অজয় মানিকতলার এক মহিলাকে একইভাবে বিয়ে করে দশ লাখ টাকা, দামি গয়না সহ প্রচুর সম্পত্তি হাতিয়ে পালিয়েছেন। আলিপুরেও এক মহিলাকে বিয়ে করেছিল সে জানা গিয়েছে। মানিকতলা থানার পুলিশ দিল্লী, লখনৌ সহ দেশের বিভিন্ন শহরে ঘুরেও অজয় সিং-এর সন্ধান পায়নি।
ম্যাট্রিমনি সাইটে অজয় সিং-এর মতো বহু ফেক প্রোফাইল রয়েছে। যাদের মাধ্যমে প্রতারিত হয়ে থাকেন মহিলারা। বেশ কিছু দিন আগে উত্তরপাড়ার এক যুবতী ফেসবুকে পরিচয়ের পর এক যুবকের সঙ্গে বিয়ে করবেন ঠিক করেছিলেন। সেই যুবকও বিয়ের নাম করে সাত লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news