ওয়েব ডেস্ক
শৈত্য প্রবাহে কাঁপছে গোটা উত্তর ভারত। তার ওপর মাত্রাছাড়া দূষণ রাজধানীর জনজীবন বিপর্যস্ত। সোমবার সকালে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে কোনও বিমান ওঠা নামা করতে পারে নি। দেরীতে চলছে রাজধানী সহ বেশ কয়েকটি ট্রেন।
এদিকে রবিবারও জম্মু কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় তুষারপাত হয়েছে। এখনও বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। বৈষ্ণদেবী, কুমাউ, শিমলা, মানালী, কিন্নরেও রবিবার তুষারপাত হয়েছে। আগামি কয়েকদিনও তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news