নীল বণিক:
সোমেনের ছাতার তলায় সংখ্যালঘুদের অংশগ্রহণ অব্যবত। এই বর্ষীয়ান কংগ্রেস নেতার ব্যক্তিত্বের জাদু যে একটা বড় ব্যাপার তা অস্বীকার করেন না বিরোধীরাও। সোমবার ফের তার নমুনা দেখা গেল বিধান ভবনে। এদিন তৃণমূল কংগ্রেস ও বামেদের কলকাতার একাধিক স্থানীয় স্তরের সংখ্যালঘু কর্মীরা ‘ছোটদা’র নেতৃত্বে কংগ্রেসে যোগদান করলেন।
সোমেন মিত্রর মতে, নিচু তলার সংখ্যলঘুরা মমতার চালকি ধরে ফেলেছেন। তাই সাধারণ সংখ্যালঘুরা প্রায় প্রতিদিনই ধীরে ধীরে কংগ্রেসে ফিরছেন। যত সময় গড়াবে, ততই সংখ্যালঘুদের ঘরে (পড়ুন কংগ্রেসে) ফেরা বাড়বে বলেও জানান এদিন সোমেন। বিধান ভবনে সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও শাসক দলকে সরাসরি আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সোমেনের মতে, এ রাজ্যে আইন বলে কিছু নেই। সেই কারণেই কংগ্রেস সোমবার থেকে আইন অমান্য কর্মসূচী গ্রহন করেছে, তাও জানান তিনি। জানা গিয়েছে, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে কংগ্রেসের এই কর্মসূচী শুরু হবে।
বিধান ভবন থেকে এদিন বার্তা দেওয়া হয়— প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আইনভঙ্গ করে জেলে যাবে। জেলে গিয়েই রাজ্য কংগ্রেস রাজ্যের আইনশৃঙ্খলার হাল ফেরাতে চায় বলে জানান সোমেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news