Breaking News
Home / হেড লাইন্স (page 631)

হেড লাইন্স

অমিত শাহকে আইনি নোটিশ তৃণমূলের

নীল রায় যেদিন অমিত শাহ কাঁথির জনসভা থেকে মুখ্যমন্ত্রী আঁকা ছবি নিয়ে প্রশ্ন তুললেন, ঠিক সেদিনই সন্ধ্যায় তাকে আইনি নোটিশ ধরাল তৃণমূল কংগ্রেস। মালদার জনসভায় অমিত শাহ অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ জুড়ে সিন্ডিকেট ট্যাক্স তোলে। মঙ্গলবার সন্ধ্যায় জানা যায় রাজ্যের মন্ত্রী তথা তিন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রী আর ছবি আঁকেন না, কারণ চিটফান্ড বন্ধ হয়ে গেছে: অমিত শাহ

নীল রায়: মুখ্যমন্ত্রীর ছবি আঁকা নিয়ে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে তিনি বলেন, এখন আর রাজ্যের মুখ্যমন্ত্রী ছবি আঁকেন না। কারণ চিটফান্ড সব বন্ধ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর ছবি কোটি টাকায় বিক্রি হত। কারা কিনেছে কোটি টাকার ছবি! …

আরও পড়ুন »

রাম মন্দির: সুপ্রিম কোর্টে রিট পিটিশন জমা দিল কেন্দ্র

ভাস্কর মান্না: সামনেই লোকসভা ভোট। ভোটের আগে রামমন্দির ইস্যুতে বড় পদক্ষেপ নিল মোদী সরকার। রাম মন্দির ইস্যুতে মোদী সরকারের তরফে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হল আজ। সেখানে বলা হয়েছে, অযোধ্যায় রাম জন্মভূমির বিতর্কিত জমি বাদ দিয়ে, বাকি জমি ব্যবহারের নির্দেশ দেওয়া হোক। ২০১৩ সালে বিতর্কিত এই জমি প্রসঙ্গে …

আরও পড়ুন »

দীর্ঘদিনের দাবি মিটল, দার্জিলিংয়ে খুলছে পাসপোর্ট অফিস

শ্রেয়সী কুণ্ডু: শিলিগুড়ি: দার্জিলিংয়ে তৈরি হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্র। আগামী ১ ফেব্রুয়ারি দার্জিলিংয়ের প্রধান ডাকঘরে পাসপোর্ট সেবা কেন্দ্রের কাজ শুরু হচ্ছে। দার্জিলিংয়ের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া শিলিগুড়িতে এসে এই খবর জানালেন। তিনি বলেন, পাহাড়ের মানুষ দীর্ঘ দিন ধরে দার্জিলিংয়ে পাসপোর্ট অফিসের দাবি করে আসছিলেন। সেই দাবিকে কেন্দ্রীয় …

আরও পড়ুন »

মমতার কাছ থেকে মানুষ মারা ছাড়া কিছু শেখার নেই: বিপ্লব দেব

নীল বণিক: আইনশৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মঙ্গলবার হুগলী জেলার আরামবাগে সভা করেন তিনি। সেইসভা থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিপ্লব দেব। তিনি বলেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে ৭০ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। উল্টো দিকে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে একজনও তৃণমূল কর্মী খুন হয়নি। সরাসরি …

আরও পড়ুন »

খাগড়াগড়ে অভিযুক্ত জঙ্গিদের এনআইএ হেফাজত দিল আদালত

নিজস্ব সংবাদদাতা: খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত দুই জেএমবি জঙ্গিকে পাকড়াও করল এনআইএ। সোমবার রাতে কাদের কাজি ও সাজ্জাদ আলি নামে পলাতক দুই জঙ্গিকে হুগলির আরামবাগের একটি গ্রাম থেকে পাকড়াও করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনআইএ সূত্রের খবর, ধৃত জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা কওসরকে জেরা করেই হদিশ মেলে খাগড়াগড় কাণ্ডে ফেরার দুই …

আরও পড়ুন »

পুলিশ দিয়ে আমাকে আটকানো যাবে না: দিলীপ

নীল বণিক: পুলিশ দিয়ে আমাকে আটকানো যাবে না, বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, কাঁথিতে আমার উপর আক্রমণকারীদের গ্রেফতার করেনি পুলিশ। অথচ আমাদের নামে মিথ্যে মামলা দিয়েছে। সেই মামলায় কাঁথি কোর্টে আজ হাজিরা দিতে এসেছি। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে কাঁথিতে বিজেপির কর্মীসভা চলাকালীন মিটিং হলের ওপর হামলা …

আরও পড়ুন »

মৌসম বেইমান, বললেন সোমেন, তৃণমূলের সঙ্গে জোটে না রাজ্য কংগ্রেসের

নীল রায়: মৌসম দলের সঙ্গে বেইমানি করেছে। এমনই অভিযোগ এনে তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করে দিলেন এআইসিসি পর্যবেক্ষক গৌরব গগৈ ও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সংসদ সদস্য হারানোর তাজা ঘা নিয়ে দুই কংগ্রেস নেতা জানিয়ে দিলেন মৌসামকে দলে টেনে ওই আসনে বিজেপির জয় মসৃণ করল তৃণমূল কংগ্রেস। সোমবার …

আরও পড়ুন »

গতি কমল মেট্রো রেলের

নিজস্ব সংবাদদাতা স্পিড কমল মেট্রো রেলের। সোমবার থেকে কমানো হল মেট্রো রেলের গতিবেগ। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ইস্ট- ওয়েস্ট মেট্রোর কাজের সম্প্রসারণের জন্য চাঁদনী চক থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো-র এই গতিবেগ কমানো হয়েছে। আগে এই স্টেশনগুলোয় মেট্রো র গতি ৩০ কিমি প্রতি ঘন্টা এবং স্টেশন থেকে যাওয়ার সময় …

আরও পড়ুন »

প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ

ওয়েব ডেস্ক প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। মঙ্গলবার সকালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। পার্কিনসন ও অ্যালজাইমার্সেও আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি সোয়াইন ফ্লুতেও আক্রান্ত হন বাজপেয়ী সরকারের প্রাক্তন এই মন্ত্রী। তার পরই তাঁকে দিল্লির ম্যাক্স হাসপাতালে …

আরও পড়ুন »

শ্রীকান্ত, সিবিআই ও শাঁখের করাত

তরুণ সেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুই জেরক্স সেন্টার ভেঙ্কটেশ ফিল্মস ও এসকে মুভিজের মধ্যে ক’দিন বেশ ঠাণ্ডা যুদ্ধ চলেছিল বাংলাদেশের হিরো শাকিব খানকে নিয়ে। বাংলাদেশ থেকে হিরো এবং হিরোইন আমদানিতে এক নম্বরে এসকে। তারা বাংলাদেশের বাণিজ্যিক ছবির এক নম্বর হিরো শাকিব খানকে নিয়ে ক’বছর হল ছবি করতে শুরু …

আরও পড়ুন »

এখনই যাচ্ছে না শীত, জানাল হাওয়া অফিস

নিজস্ব সংবাদদাতা পশ্চিমী ঝঞ্জা কেটে যাওয়ার ফলে রাজ্যের তাপমাত্রা আবারও নিম্নমুখী। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এই শীতের আমেদ থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে আবার করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামি২৪ ঘন্টা আংশিক মেঘলা আকাশ থাকবে তবে সকালের দিকে কুয়াশা থাকবে বলে হাওয়া …

আরও পড়ুন »

নাসিরুদ্দিন, আমির, সিধু ‘বিশ্বাসঘাতক’, তোপ আরএসএস নেতার

ওয়েব ডেস্ক কংগ্রেস নেতা ও ক্রিকেটার নভজোৎ সিং সিধু, অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও আমির খানের বিরুদ্ধে তোপ দাগল আরএসএস। এদিন আরএসএস নেতা ঈন্দ্রেশ কুমার এই তিনজনকে ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেন। তাদের তুলনা ‘মীর জাফরের সঙ্গে করেন। এদিন মিডিয়ার সামনে ঈন্দ্রেশ বলেন, “ভারতের আজমল কাসবের মতো মুসলমানের প্রয়োজন নেই। ভারতের প্রয়োজন …

আরও পড়ুন »

এবার মামা গনিখানের ‘বিপক্ষে’, মমতার পক্ষে লড়বেন মৌসম

নীল রায়: তৃণমূলে যোগ দিলেন মালদা উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর। সোমবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন মালদা জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে কিছুক্ষণ কথা বলেন গনি খানের ভাগ্নি। গত প্রায় এক বছর …

আরও পড়ুন »

মোদীর সভার ৭২ ঘন্টার মধ্যে ঠাকুরনগরে পাল্টা সভা তৃণমূলের

নীল রায়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ৭২ ঘন্টার মধ্যেই ঠাকুরনগরে পাল্টা সভা করার কর্মসূচি নিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রের খবর, ৫ ফেব্রুয়ারি সেই সভা হতে পারে তৃণমূলের। নরেন্দ্র মোদীর সভার অনেক কৌশল করে আটকাতে চেয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু ঝানু রাজনীতিক মুকুল রায়ের মোক্ষম চলে শেষমেষ উত্তর ২৪ …

আরও পড়ুন »

পদ্মশ্রীর মরশুম

মূল হিন্দি রচনা: শরদ জোশী অনুবাদ: পার্থসারথি পাণ্ডা শীত শেষ হবার ঠিক মুখটিতেই প্রতিবছর আসে পদ্মশ্রী বিলির মরশুম। আমার মনে হয়, ডিসেম্বরের শুরুতেই এটা বিলি করে দেওয়া উচিত ছিল, কারণ, এটা পাওয়ার গরমে প্রাপক এবারের শীতটা অন্তত বেশ আয়েশ করে কাটিয়ে দিতে পারতেন! আর তাছাড়া, শরীরের তোয়াজ-তরিবত করার জন্য এই …

আরও পড়ুন »