শ্রেয়সী কুণ্ডু:
শিলিগুড়ি: দার্জিলিংয়ে তৈরি হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্র। আগামী ১ ফেব্রুয়ারি দার্জিলিংয়ের প্রধান ডাকঘরে পাসপোর্ট সেবা কেন্দ্রের কাজ শুরু হচ্ছে। দার্জিলিংয়ের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া শিলিগুড়িতে এসে এই খবর জানালেন। তিনি বলেন, পাহাড়ের মানুষ দীর্ঘ দিন ধরে দার্জিলিংয়ে পাসপোর্ট অফিসের দাবি করে আসছিলেন। সেই দাবিকে কেন্দ্রীয় সরকার মান্যতা দিয়েছে। দার্জিলিংয়ের প্রধান ডাকঘরে আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা মিলবে। এর জন্য সরকারি বিজ্ঞপ্তি আজ-কালের মধ্যে জারি করা হবে।
বর্তমানে পাহাড়ের মানুষকে পাসপোর্ট করার জন্য শিলিগুড়ি পাসপোর্ট সেবা কেন্দ্র অথবা কলকাতা বা গ্যাংটকের উপর নির্ভর করতে হয়। এখন থেকে সেই দূরত্ব কমল বলে জানালেন মন্ত্রী আলুওয়ালিয়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news