নিজস্ব সংবাদদাতা
স্পিড কমল মেট্রো রেলের। সোমবার থেকে কমানো হল মেট্রো রেলের গতিবেগ। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ইস্ট- ওয়েস্ট মেট্রোর কাজের সম্প্রসারণের জন্য চাঁদনী চক থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো-র এই গতিবেগ কমানো হয়েছে। আগে এই স্টেশনগুলোয় মেট্রো র গতি ৩০ কিমি প্রতি ঘন্টা এবং স্টেশন থেকে যাওয়ার সময় মেট্রোর গতি থাকত ৪৫ কিমি প্রতি ঘন্টা। এখন মেট্রোর প্রবেশ ও প্রস্থানের সময়েই গতিবেগ থাকবে মাত্র ১০ কিমি প্রতি ঘন্টা। অর্থাৎ আগে যেখানে এক স্টেশন থেকে অন্য স্টেশন পৌঁছতে সময় লাগত ১ থেকে দেড় মিনিট, সেই জায়গায় এখন সময় লাগবে প্রায় ৩ মিনিট। যতদিন না ইস্ট- ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হচ্ছে, ততদিন মেট্রোর গতিবেগ কমই থাকবে মেট্রো রেল সূত্রে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news