নীল বণিক:
পুলিশ দিয়ে আমাকে আটকানো যাবে না, বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, কাঁথিতে আমার উপর আক্রমণকারীদের গ্রেফতার করেনি পুলিশ। অথচ আমাদের নামে মিথ্যে মামলা দিয়েছে। সেই মামলায় কাঁথি কোর্টে আজ হাজিরা দিতে এসেছি।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে কাঁথিতে বিজেপির কর্মীসভা চলাকালীন মিটিং হলের ওপর হামলা হয় এবং দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ করা হলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি কাঁথি থানার পুলিশ। উল্টে দিলীপ ঘোষ সহ ১০ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই কেসে আজকে কাঁথি কোর্টে হাজিরা দিলেন দিলীপ ঘোষ। আজ সকাল ১০ টায় তিনি কোর্টে হাজিরা দেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news