Breaking News
Home / TRENDING / মমতার কাছ থেকে মানুষ মারা ছাড়া কিছু শেখার নেই: বিপ্লব দেব

মমতার কাছ থেকে মানুষ মারা ছাড়া কিছু শেখার নেই: বিপ্লব দেব

নীল বণিক:

আইনশৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মঙ্গলবার হুগলী জেলার আরামবাগে সভা করেন তিনি। সেইসভা থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিপ্লব দেব। তিনি বলেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে ৭০ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। উল্টো দিকে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে একজনও তৃণমূল কর্মী খুন হয়নি। সরাসরি মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিপ্লব দেব বলেন, আপনি প্রমাণ করুন তৃণমূল সহ কোনও বিরোধী রাজনৈতিক দলের কর্মী খুন হয়েছে ত্রিপুরায় বিজেপির আমলে। আমি তাহলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।

টানা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে করতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানান বিপ্লব দেব। বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতিতে অভিজ্ঞ, বলেন তিনি। নিজের সম্পর্কে বলেন, আমি দশ মাসের মুখ্যমন্ত্রী। কোথায় আপনার কাছে আমি শিখব! এরপরই চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বলেন, আপরার কাছে মানুষ মারা ছাড়া অন্যকিছু শিখতে পারব না। এমনকি সরকারি চাকরিতে দুর্নীতি শিখতে হলেও মমতা ব্যানার্জির কাছেই যেতে হবে, বলেন বিপ্লব দেব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *