Breaking News
Home / TRENDING / প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ

প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ

ওয়েব ডেস্ক

প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। মঙ্গলবার সকালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। পার্কিনসন ও অ্যালজাইমার্সেও আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি সোয়াইন ফ্লুতেও আক্রান্ত হন বাজপেয়ী সরকারের প্রাক্তন এই মন্ত্রী।

তার পরই তাঁকে দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে ওই হাসপাতালেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সঙ্গে শেষ হল ভারতীয় রাজনীতির একটি বর্ণময় অধ্যায়।
বাজপেয়ী জমানার এই অভিজ্ঞ নেতা প্রতিরক্ষা ছাড়াও যোগাযোগ, রেল ও বাণিজ্য মন্ত্রকের দায়িত্বও সামলেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *