Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রী আর ছবি আঁকেন না, কারণ চিটফান্ড বন্ধ হয়ে গেছে: অমিত শাহ

মুখ্যমন্ত্রী আর ছবি আঁকেন না, কারণ চিটফান্ড বন্ধ হয়ে গেছে: অমিত শাহ

নীল রায়:

মুখ্যমন্ত্রীর ছবি আঁকা নিয়ে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে তিনি বলেন, এখন আর রাজ্যের মুখ্যমন্ত্রী ছবি আঁকেন না। কারণ চিটফান্ড সব বন্ধ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর ছবি কোটি টাকায় বিক্রি হত। কারা কিনেছে কোটি টাকার ছবি!

অমিত শাহের এই বক্তব্যের পরেই কাঁথির সভায় তালির বন্যা বয়ে যায়। এরপর চিটফান্ড নিয়ে টানা রাজ্যের শাসক দলকে আক্রমণ শানান বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে প্রথমেই চিটফান্ডে প্রতারিতদের আমানত ফেরানোর কাজ শুরু করবে, বলেন অমিত শাহ। তাই সবার আগে বাংলায় বিজেপিকে একবার জনগনের কাছে সূয়োগ দেওয়ার আবেদন জানান অমিত শাহ। এইসঙ্গে রাজ্যের গণতান্ত্রীক অধিকার রক্ষারও প্রতিশ্রুতি দেন তিনি। বাংলায় বর্তমানে গণতন্ত্র নেই। বিজেপি সহ বিরোধীরা কোনও সভা, সমিতি করার অনুমতি পাচ্ছে না। বিজেপি রাজ্যের মসনদে থাকলে এমন রাজনৈতিক সঙ্কট থাকবে না বলেও জানান অমিত শাহ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *