নিজস্ব সংবাদদাতা:
খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত দুই জেএমবি জঙ্গিকে পাকড়াও করল এনআইএ। সোমবার রাতে কাদের কাজি ও সাজ্জাদ আলি নামে পলাতক দুই জঙ্গিকে হুগলির আরামবাগের একটি গ্রাম থেকে পাকড়াও করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এনআইএ সূত্রের খবর, ধৃত জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা কওসরকে জেরা করেই হদিশ মেলে খাগড়াগড় কাণ্ডে ফেরার দুই অভিযুক্ত কদর গাজি এবং হাবিবুর ওরফে সাজ্জাদের। সোমবার গভীর রাতে এনআইএ-র দুটি আলাদা দল হানা দেয় আরামবাগের জঙ্গিদের ডেরায়। সেখানে রাজমিস্ত্রির ছদ্মবেশে কাজ করছিলেন এই দু’জন। বেশ কয়েক মাস ধরে রাজমিস্ত্রির পরিচয়েই গা ঢাকা দিয়েছিল এরা দু’জন, এমনটাই জানতে পেরেছেন এনআইএ আধিকারিকরা।
২০১৪ সালে খাগড়গড় বিস্ফোরণের পর থেকেই ফেরার ছিল কাদের। সূত্রের খবর, আজ ব্যাংকশাল কোর্ট ধৃত ২ জঙ্গিকে আগামী ১২ তারিখ অবধি এনআইএ হেফাজত দিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news